+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   “স্বপ্নউড়ান” এর জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে দুর্গাপুরে মন্ত্রী শুভেন্দু

Ad Image
Ad Image

“স্বপ্নউড়ান” এর জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে দুর্গাপুরে মন্ত্রী শুভেন্দু

admin November 22, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২২নভেম্বরঃ

স্বেচ্ছাসেবী সংস্থা “স্বপ্নউড়ান” জগদ্ধাত্রী পুজোর আয়োজন করল দুর্গাপুর শিল্পাঞ্চলে। এই পুজোর উদ্বোধন হল তৃণমূলের হেভিওয়েট নেতা তথা মন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত দিয়ে।

দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত এস বি মোড়ে আয়োজিত স্বপ্নউড়ানের প্রথম বছরের এই জগদ্ধাত্রী পুজোয় মন্ত্রী শুভেন্দু অধিকারী যোগ দিয়ে বলেন, “করোনা পরিস্থিতিতে বিশেষ করে লকডাউনের সময় সরকারের পাশাপাশি এই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যারা দারুনভাবে কাজ করেছে। সাধারন অসহায় মানুষের পাশে দিনরাত থেকে তাদের অন্ন সংস্থান যেভাবে করেছে তা এক কথায় প্রশংসার দাবি রাখে। এই স্বপ্নউড়ানের প্রথম বছরের এই পুজোর উদ্বোধন সরকারী নিয়ম ও হাইকোর্টের নির্দেশ অনুসারে স্বাস্থ্যবিধি মেনেই করা হল।”

এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুরের ৪নং বোরো কমিটির চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দোপাধ্যায়, গৌড়ীও মঠের মহারাজ, সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের কর্মকর্তাগন, মারোয়াড়ী যুব মঞ্চের সদস্যবৃন্দরা। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে কোভিড যোদ্ধাদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়, পাশাপাশি দুঃস্থদের শীতবস্ত্র প্রদান করা হয়।

Post Views: 1,363
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN