+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ নাবালিকা, দুশ্চিন্তায় পরিবার

Ad Image
Ad Image

দুর্গাপুর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ নাবালিকা, দুশ্চিন্তায় পরিবার

admin June 16, 2025

আমার কথা, দুর্গাপুর, ১৬ জুন:

নবম শ্রেণীর এক ছাত্রী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শহর দুর্গাপুরে। থানায় মিসিং ডায়েরী করা হয়েছে। পুলিশ ছাত্রীর সন্ধান চালাচ্ছে।
দুর্গাপুরে ন্যাশানাল ইনস্টিটিউট অফ টেকনলজির ৭নং গেটের সামনে যে বস্তি রয়েছে সেই বস্তিতে তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে প্রায় ১৮ বছর ধরে বসবাস করেন সিকন্দর পাসওয়ান। তিন সন্তানের মধ্যে মেজ সন্তান হল রূপা কুমারী(১৪)। রূপা সিআরপিএফ কেন্দ্রীয় বিদ্যালয়ে নবম শ্রেণিতে পাঠরতা। রূপার মা রীতা পাসওয়ান জানান, রবিবার বিকেলে কিছু জিনিসপত্র কেনাকাটার জন্য বাড়ি থেকে বের হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রূপা বাড়ি না ফেরায় পরিবার দুশ্চিন্তায় পড়ে যায়। নানা জায়গায় খোঁজ খবর করেও রূপার হদিশ না মেলায় অবশেষে রাতে দুর্গাপুর থানায় মিসিং ডায়েরি করা হয় রূপার পরিবারের পক্ষ থেকে।
স্থানীয় বাসিন্দা মনি রায় বলেন, রূপা যথেষ্ট ভদ্র, সভ্য ও নম্র স্বভাবের মেয়ে। পাড়ায় বাচ্চাদের সাথেই বেশি মিশতো। ঘরের থেকে সেভাবে কখনো বের হতো না। পড়াশুনা নিয়েই থাকতো। সেভাবে কোনো ছেলেদের সাথেও মিশতো দেখা যায়নি রূপাকে। তাই রূপার নিখোঁজে ওর পরিবার সহ আমরা সকলেই খুব চিন্তায় আছি।
রূপার খোঁজে তল্লাশী শুরু করেছে পুলিশ।

Post Views: 972
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN