গালিগালাজের প্রতিবাদের জের, গাড়িতে আগুন লাগানোর অভিযোগ
আমার কথা, দুর্গাপুর, ১০ জুন:

বহিরাগতদের অন্যায়ের প্রতিবাদ করায় গাড়িতে আগুন লাগিয়ে দিলো দুষ্কৃতিরা। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত মহানন্দা পল্লী এলাকায়। পুলিশ আটক করেছে দুজনকে।
দুর্গাপুরের ৪১নং ওয়ার্ডের মহানন্দাপল্লী এলাকার বাসিন্দা সুবীর সরকার জানান, সোমবার রাত ১১টা নাগাদ যখন বাড়ি ফিরছিলেন তখন তিনি লক্ষ্য করেন তাঁর বাড়ি সংল্গন একটি পার্কে জনা সাতেক যুবক (যার মধ্যে পাড়ার এক যুবক ছিল) নিজেদের মধ্যে অশ্লীল ভাষায় কথা বলছে সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। সুবীরবাবু তখন পার্কে ঢুকে ওই যুবকদের এই ধরনের কথাবার্তা বলছে বারন করেন। তাতে ওই যুবকরা ক্ষিপ্ত হয়ে সুবীরবাবুকে মারতে উদ্ধত হয়। এরপর সুবীরবাবু পাড়ার ক্লাবে গিয়ে ক্লাব সদস্যদের সাথে নিয়ে গিয়ে প্রতিবাদ জানান। তাতেও ওই যুবকেরা কথা তো শোনেই না উল্টে ঝামেলার পরিস্থিতি তৈরি হয়। এদিকে খবর পেয়ে কোকওভেন থানার পুলিশ এসে একটি বাইক সহ তিনজনকে আটক করে পুলিশ।
এরপর রাতে সুবীরবাবু বাথরুম যাওয়ার জন্য উঠলে জানলা দিয়ে দেখতে পান তাঁর গাড়ি দাউদাউ করে জ্বলছে। তিনি দরজা খুলে তাড়াতাড়ি বাইরে এলে দেখেন তিনজন যুবক পালিয়ে যাচ্ছে যার মধ্যে একজন পাড়ারই ছেলে। এই ঘটনার জেরে স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে সরকার পরিবারের মধ্যে।
এ বিষয়ে পুলিশের কাছে এখনো পর্যন্ত্য কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গাড়িটিতে কারা আগুন লাগিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।



