সাইকেল আরোহীর থেকে টাকা ভর্তি থলি ছিনিয়ে নিলো দুষ্কৃতিরা
আমার কথা, অন্ডাল, ৮ এপ্রিল:
এক ব্যক্তির কাছ থেকে টাকা ছিনতাই এর ঘটনায় ছড়ালো চাঞ্চল্য। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাঁকোলা কোলিয়ারি সংলগ্ন এলাকায়। এলাকার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ছিনতাইকারীদের ছবি।
মঙ্গলবার দুপুর ১:৩০ টা নাগাদ বাঁকোলা মশান ধাওড়ার বাসিন্দা শিবপুজন গোয়ালা নামে এক ব্যক্তি একটি রাষ্ট্রায়ত্ব ব্যাংকের উখড়া শাখা থেকে ৪৫ হাজার টাকা তুলে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। থলির ভেতর ছিল টাকা। থলিটি রাখা ছিল সাইকেলের হ্যান্ডেলে। বাঁকোলা রেলগেট পেরোনোর পর বাঁকোলা কোলিয়ারির স্টোর রুমের সামনে ওই ব্যক্তির টাকা ভর্তি থলিটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ছিনতাই করে মোটর বাইকে করে ছিনতাইকারীরা পালিয়ে যাই পাণ্ডবেশ্বর এর দিকে। বাঁকোলা রেলগেট সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেছে দুষ্কৃতীদের গতিবিধি ক্যামেরাবন্দি হয়। বাইকে চড়ে রেলগেট পেরোতে দেখা যায় দুষ্কৃতীদে। দিন দুপুরে ছিনতাই এর ঘটনাই এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।



