নিখোঁজ যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
আমার কথা, অন্ডাল, ৫ জুন:
যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ছড়ালো চাঞ্চল্য। মৃতের নাম নিতেশ পাসওয়ান (১৯)। বুধবার সকালে দেহটি উদ্ধার হয় উখরা গ্রাম সংলগ্ন বাকোলা থেকে চনচনি যাওয়ার রাস্তার পাশের জঙ্গলে। সেখানে একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় নিতেশের দেহটি দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার উখড়া ফাঁড়ির পুলিশ। দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় উখড়া ফাঁড়িতে। মৃত যুবকের পরিবার সূত্রে জানা গেছে সে হরিয়ানাতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতো। এক মাস আগে সে বাড়ি ফিরে আসে। তার মানসিক সমস্যা ছিল বলে জানান পরিবারের সদস্যরা। মঙ্গলবার বিকেলে মৃত নিতেশ বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। এদিন সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।



