+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   আদিবাসী সাংস্কৃতিক মঞ্চের উদ্বোধন করলেন বিধায়ক

Ad Image
Ad Image

আদিবাসী সাংস্কৃতিক মঞ্চের উদ্বোধন করলেন বিধায়ক

admin December 14, 2024

আমার কথা, পান্ডেবেশ্বর, ১৪ডিসেম্বরঃ

শনিবার পাণ্ডবেশ্বর ব্লকের ছোড়া গ্রাম পঞ্চায়েতের শঙ্করপুর মাঝি পাড়াতে আদিবাসী সাংস্কৃতিক মঞ্চ ভবনের উদ্বোধন করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী । ফিতে কেটে এদিন নতুন ভবনটির উদ্বোধন করেন তিনি । বিধায়ক তহবিলের ১০ লক্ষ টাকা ব্যয়ে অত্যাধুনিক এই সাংস্কৃতিক ভবনটি তৈরি হয়েছে । উল্লেখ্য ছোড়া গ্রাম পঞ্চায়েতের এলাকার বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কিছু আদিবাসী জনজাতির মানুষজন । শংকরপুর মাঝিপাড়া সংলগ্ন মাঠ হচ্ছে এইসব জনজাতি মানুষের মিলনের অন্যতম প্রাণকেন্দ্র । তাই সাংস্কৃতিক ভবনটি মাঝি পাড়াতেই নির্মাণ করা হয়েছে । নতুন ভবনটি সাংস্কৃতিক চর্চার কাজে আদিবাসী জনজাতির মানুষজন ব্যবহার করবে বলে জানান বিধায়ক । আদিবাসী সম্প্রদায় মানুষজনের নিজস্ব সংস্কৃতির চর্চা ও প্রসারে এই ভবনটি কাজে লাগবে বলে আশা প্রকাশ করেন বিধায়ক ।

Post Views: 235
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN