স্বাস্থ্য মেলার উদ্বোধন করলেন বিধায়ক
আমার কথা, ১৭ জানুয়ারী
সার্থক কুমার দে, অন্ডাল:
নব ভারতী ক্লাবের উদ্যোগে শুরু হল দু’দিনের স্বাস্থ্য মেলা । মেলার আয়োজন বসেছে ক্লাবের রবীন্দ্র রঙ্গালয় অডিটোরিয়ামে । শনিবার প্রদীপ প্রজ্জ্বল করে স্বাস্থ্য মেলার সূচনা করেন পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী । উপস্থিত ছিলেন উখরা পঞ্চায়েতের প্রধান মিনা কোলে, জেলা পরিষদের উপাধ্যক্ষ কালোবরণ মন্ডল, জেলা পরিষদের সদস্যা কৃষ্ণা বন্দ্যোপাধ্যায় সহ অন্যরা । শিবিরে রয়েছে মোট ১৪ টি স্টল । শিশুরোগ, স্ত্রীরোগ, চক্ষু বিশেষজ্ঞ সহ উপস্থিত রয়েছেন ৩৮ জন চিকিৎসক । রোগ নির্ণয় ছাড়াও বিনামূল্যে মিলছে বিভিন্ন প্যাথলজি টেস্ট ও ঔষুধ । ক্লাব সম্পাদক রাজু মুখোপাধ্যায় বলেন দু’দিনের শিবিরে পাঁচ হাজারেরও বেশি মানুষ বিনামূল্য স্বাস্থ্য পরিসেবা পাবে । সুস্থ ও নিরোগ সমাজ গড়া আমাদের উদ্দেশ্য বলে জানান তিনি ।



