+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ১০,০০০ টার্গেট নিয়ে দুর্গাপুরে অন্নপূর্ণা যোজনার ফর্ম বিলি শুরু বিধায়কের

Ad Image
Ad Image

১০,০০০ টার্গেট নিয়ে দুর্গাপুরে অন্নপূর্ণা যোজনার ফর্ম বিলি শুরু বিধায়কের

admin May 29, 2026

আমার কথা, ২৯ মে

সনাতন গরাই, দুর্গাপুর:

অন্নপূর্ণা যোজনার ফর্ম বিলি শুরু করলেন বিধায়ক। প্রথম দিনেই দুর্গাপুরে ১০ হাজার ফর্ম দেওয়ার লক্ষ্য বিজেপি বিধায়কের। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিকে সামনে রেখে শুরু হল বিজেপির ঘোষিত ‘অন্নপূর্ণা যোজনা’র ফর্ম বিলি কর্মসূচি। শুক্রবার সকালে দুর্গপুরে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (এডিডিএ) ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোরুই। নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, রাজ্যে ক্ষমতায় এলে ‘অন্নপূর্ণা যোজনা’ চালু করা হবে এবং মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসিক ৩ হাজার টাকা করে দেওয়া হবে। সেই প্রতিশ্রুতির ভিত্তিতেই এবার শুরু হল ফর্ম বিলির কাজ। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই যোজনার ফর্ম প্রকাশ করেন। দুর্গাপুর পশ্চিম বিধানসভায় ফর্ম বিতরণ শুরু হতেই মহিলাদের ভিড় চোখে পড়ে। শুধু ফর্ম বিলিই নয়, ফর্ম পূরণে সহায়তাও করেন বিজেপি কর্মীরা। অপর্ণা সিং নামে এক মহিলার হাতে প্রথম ফর্ম তুলে দিয়ে তা পূরণ করিয়ে আনুষ্ঠানিক সূচনা করেন বিধায়ক। উপস্থিত ছিলেন বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল-সহ দলের একাধিক নেতা-কর্মী। বিধায়ক লক্ষ্মণ ঘোরুই বলেন, “বিজেপি যা কথা বলে, তা রাখে। আজ থেকে অন্নপূর্ণা যোজনার ফর্ম বিলি শুরু হল। দুর্গাপুরের বিভিন্ন বোরো অফিস থেকে সরকারিভাবে এই ফর্ম দেওয়া হবে। পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার জন্য আমাদের কর্মীরাও ফর্ম পূরণে সহায়তা করবেন।”

Post Views: 100
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN