+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   রাজনৈতিক ভেদাভেদ ভুলে উন্নয়নের কাজে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানালেন বিধায়ক

Ad Image
Ad Image

রাজনৈতিক ভেদাভেদ ভুলে উন্নয়নের কাজে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানালেন বিধায়ক

admin May 19, 2026

আমার কথা, ১৮ মে

সার্থক কুমার দে, পান্ডবেশ্বর:

রাজনৈতিক ভেদাভেদ ভুলে এলাকার উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আবেদন জানালেন পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি । মঙ্গলবার জনজাতি গড়িমা উৎসবে এসে তিনি এই আবেদন জানান ।

মঙ্গলবার থেকে শুরু হলো “জনজাতি গড়িমা উৎসব” । চলবে ২৫ তারিখ পর্যন্ত । দুর্গাপুর ফরিদপুর ব্লকে মঙ্গলবার এই কর্মসূচি হয় নবঘনপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে । অনুষ্ঠানে বিধায়ক জিতেন্দ্রর তেওয়ারি ছাড়াও উপস্থিত ছিলেন বিডিও দেবদীপ বৈরাগ্য, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা সুজিত মুখোপাধ্যায় সহ অন্যরা । জিতেন বাবু বলেন কেন্দ্রীয় সরকার জনজাতি সম্প্রদায়ের মানুষজনকে মূলধারাতে নিয়ে আসার প্রচেষ্টা অব্যাহত রেখেছে । তাদের জন্য রয়েছে একাধিক সরকারি প্রকল্প । প্রকল্পের সুবিধা যাতে সবাই পাই সেই বিষয়ে সবাইকে কাজ করতে হবে । জিতেন বাবু বলেন এটি সরকারি অনুষ্ঠান । এখানে সুজিত মুখোপাধ্যায় উপস্থিত রয়েছেন । তিনি অন্য দল করেন । মতপার্থক্য থাকলেও সরকারি অনুষ্ঠানে তিনি সামিল হয়েছেন । আমি খুশি হতাম যদি পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ অন্য জনপ্রতিনিধিরাও সামিল হতেন । এই প্রসঙ্গে তিনি বলেন এলাকার উন্নয়নের স্বার্থে রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করতে হবে । আমরা চাই উন্নয়নের কাজ সবাইকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে । তাই আশা করব সরকারি অনুষ্ঠান গুলিতে অন্য দলের জনপ্রতিনিধিরাও উপস্থিত থাকবেন ।

Post Views: 155
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN