অন্ডালে চালু হল অত্যাধুনিক প্যাথলজি ল্যাব
আমার কথা, দুর্গাপুর, ১০ জুন:
অন্ডাল নর্থ বাজারে হরিমন্দির সংলগ্ন এলাকায় চালু হলো অত্যাধুনিক প্যাথলজি ল্যাব। মঙ্গলবার সন্ধ্যা বেলায় ল্যাবটির উদ্বোধন করেন অন্ডাল গুরুদুয়ারার প্রবন্ধক জ্ঞানীজি। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট জনেরা। বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা ল্যাবটির কর্ণধার ডাঃ রণবীর সিং বলেন অন্ডাল এলাকায় অত্যাধুনিক সম্পূর্ণ ল্যাব ছিল না এতদিন। ফলে বিভিন্ন রোগের পরীক্ষা নিরীক্ষার জন্য এলাকার মানুষজনকে যেতে হতো দুর্গাপুর অথবা অন্য কোথাও। এখন থেকে এই সুযোগ এবার অন্ডালেই পাওয়া যাবে বলে জানান তিনি। বর্তমানে অটোমেটিক, সেমি অটোমেটিক ও ম্যানুয়াল ৩ পদ্ধতিতেই এই ল্যাবে বিভিন্ন রোগের পরীক্ষা করা হবে। উপস্থিত বিশিষ্টজনেরা বলেন অন্ডাল এলাকায় আগে এই সুবিধা ছিল না। অত্যাধুনিক ল্যাব চালু হাওয়ায় এখন আর কাউকে বাইরে যাওয়ার প্রয়োজন হবে না বলে জানান তারা।



