+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বৌমা সমকামিতায় লিপ্ত, বাধা দেওয়ায় দুর্গাপুরে খুন হলেন শাশুড়ি

Ad Image
Ad Image

বৌমা সমকামিতায় লিপ্ত, বাধা দেওয়ায় দুর্গাপুরে খুন হলেন শাশুড়ি

admin November 10, 2023

আমার কথা, দুর্গাপুর, ১০ নভেম্বর:

সমকামিতায় আপত্তি করায় শাশুড়িকে খুনের অভিযোগ উঠল গৃহবধুর বিরুদ্ধে। দুর্গাপুরের বেনাচিতি এলাকার ঘটনা। অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ ।

চিকিৎসাধীন এক বৃদ্ধার (৭০) মৃত্যুকে কেন্দ্র করে ছড়ালো চাঞ্চল্য। পুত্রবধূর মারধোরের কারণে ওই বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ওই বৃদ্ধার মৃত্যু হয়। দুর্গাপুরের বেনাচিতির বাসিন্দা মৃত বৃদ্ধার ছেলে জানান তার স্ত্রী সাথে আসানসোলের একটি থানার এক মহিলা সিভিক ভলেন্টিয়ারের অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে। বছর দুয়েক আগে তাদের এই সম্পর্ক তৈরি হয়। তাদের বাড়িতে ওই মহিলা সিভিক ভলেন্টিয়ারের নিয়মিত আসা যাওয়া রয়েছে। ওই বৃদ্ধা একদিন পুত্রবধূর সাথে ওই মহিলা সিভিক ভলেন্টিয়ারকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। এই সম্পর্ক নিয়ে আপত্তি জানান ওই বৃদ্ধা ও পরিবারের অন্য সদস্যরা। তারপরেই শুরু হয় অশান্তি। পুত্রবধূ ওই বৃদ্ধাকে নিয়মিত শারীরিক ও মানসিক অত্যাচার করা শুরু করেন। অশান্তি চরমে ওঠে ২৯ শে অক্টোবর তারিখে। ঐদিন পুত্রবধূ ও তার সমকামী সঙ্গী মহিলা সিভিক ভলেন্টিয়ার্স দু-জন মিলে বৃদ্ধাকে মারধর করেন বলে অভিযোগ। ঐ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্ত্রীর বাবা ও দাদা। তারা দু’জনেই স্ত্রীর পক্ষ নেন বলে অভিযোগ মৃতার পুত্রের। এতে বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাকে ভর্তি করায় হাসপাতালে। বৃহস্পতিবার দিন ওই বৃদ্ধার মৃত্যু হয়। স্ত্রী ও মহিলা সিভিক ভলেন্টিয়ার্স এর মারধোরের কারণেই মায়ের মৃত্যু হয়েছে বলে দাবি করছেন বৃদ্ধার ছেলে তথা অভিযুক্ত গৃহবধূর স্বামী। ঘটনার তদন্ত ও অভিযুক্তদের শাস্তির দাবি জানান মৃত বৃদ্ধার ছেলে। তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।

Post Views: 2,804
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN