+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   খুন নাকি আত্মহত্যা? বিয়ের দু’মাসের মধ্যে কাঁকসায় গৃহবধূর রহস্য মৃত্যু

Ad Image
Ad Image

খুন নাকি আত্মহত্যা? বিয়ের দু’মাসের মধ্যে কাঁকসায় গৃহবধূর রহস্য মৃত্যু

admin April 14, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৪এপ্রিলঃ

কাঁকসার বিদবিহারের এঁটেডাঙ্গালে মঞ্জু ডোম(১৮) নামে এক গৃহবধূর মৃত্যুকে ঘিরে রহস্য দানা বেঁধেছে। মঞ্জু ডোমের স্বামী বিশ্বজিৎ ডোম পলাতক।

এঁটেডাঙ্গালের বাসিন্দা বিশ্বজিৎ ডোমের সাথে মাস দুয়েক আগে বিয়ে হয় বীরভূমের শীর্ষা গ্রামের বাসিন্দা মঞ্জু ডোমের। পারিবারিক অশান্তির কারণে মাঝে মাঝে ঝামেলা হতো বলে জানা গেছে। এলাকার এক বাসিন্দা জানান এদিন গৃহবধূর স্বামী গ্যাসের সিলিন্ডার আনতে গেছিল। তারপর এসে দেখেন তার স্ত্রী মঞ্জু গলায় ওড়না দিয়ে আত্মঘাতী করেছে। অপরদিকে মঞ্জুর বাবার বাড়ির লোকজনের অভিযোগ শ্বাসরোধ করে খুন করা হয়েছে মঞ্জুকে। গৃহবধূর পিসতুতো দাদা দীপক ডোম জানান মঞ্জু খুব ভালো মেয়ে ছিলো। মাস দুয়েক আগে বিয়ে হয় তাদের। বিয়ের পর থেকেই ঝামেলা লেগে থাকতো বলে জানান। দীপক বাবু জানান দিন তিনেক আগে থেকে ঝামেলা লেগেই ছিলো। শেষমেষ তাদের বোনকে মেরেই দেওয়া হলো বলে অভিযোগ জানান তাঁরা।

এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাঁকসার মলানদীঘি ফাঁড়ির পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।

Post Views: 902
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN