+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুর এনআইটি-তে ছাত্রের রহস্য মৃত্যু, উত্তেজনা ক্যাম্পাসে

Ad Image
Ad Image

দুর্গাপুর এনআইটি-তে ছাত্রের রহস্য মৃত্যু, উত্তেজনা ক্যাম্পাসে

admin April 28, 2024

আমার কথা, আসানসোল, ২৮ এপ্রিলঃ

এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয় রবিবার আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের এনআইটিতে। ব্যান্ডেলের বাসিন্দা অর্পণ ঘোষ(২২) নামে ওই ছাত্র ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষে পাঠরত ছিলেন।

অর্ণবের সহপাঠীদের থেকে জানা গিয়েছে, এদিন সকালে পরীক্ষা ছিল অর্পণের। পরীক্ষা দিয়ে হস্টেলে ফিরে আসে অর্পণ। সেই সময় হস্টেলে কেউ ছিল না। কিছু সময় পর অর্পণের সহপাঠীরা যখন হস্টেলে ফেরে তখন অর্পণের ঝুলন্ত দেহ দেখতে পায়। সাথে সাথে অর্পণের সহপাঠীরা তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ক্যাম্পাসের ভিতরে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক চিকিৎসা শুরু না করে আগে আই কার্ড দেখতে চান বলে অভিযোগ। এদিকে আই কার্ড আনতেও দেরি হয়। পরে আই কার্ড দেখে বাইরের হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসক।  এদিকে খবর যায় থানাতেও। দুর্গাপুর থানার পুলিশ যায় কলেজে। অর্পণকে গান্ধী মোড়ের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে জানান। পড়ুয়াদের অভিযোগ, যথা সময়ে কলেজ ক্যাম্পাসে কোনো অ্যাম্বুলেন্স না থাকায় হাসপাতালে নিতেও বিলম্ব হয়।

এদিকে ঘটনার পরেই উত্তেজনা ছড়িয়ে পরে কলেজ ক্যাম্পাসে। ছাত্ররা ক্ষোভে ফেটে পড়েন। তারা ডিরেক্টরের পদত্যাগের দাবি জানাতে থাকেন। তাদের অভিযোগ, পড়াশুনার পাশাপাশি চাকরি নিয়ে অত্যধিক মানসিক চাপ তৈরী হচ্ছে তাদের মধ্যে।

এখন প্রশ্ন উঠছে তাহলে কি অর্পণ এই মানসিক চাপ নিতে পারছিল না? সে কি আত্মঘাতী হয়েছে, নাকি অর্পণের মৃত্যুর পিছনে রয়েছে অন্য কোনো ঘটনা? যদিও ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ময়নাতদন্তের পরেই মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

দুর্গাপুর এনআইটির ডিরেক্টর অরবিন্দ চৌবে জানান, “রক ছাত্র কলেজের ভেতর আত্মহত্যা করেছে যা অত্যন্ত দু:খজনক ঘটনা। তবে কি কারনে ছাত্রটি আত্মঘাতী হল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে অ্যাম্বুলেন্স না থাকার বিষয়টি তিনি অস্বীকার করেন।

Post Views: 2,543
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN