+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   BREAKING! বেসরকারি স্কুলের হোস্টেলে ছাত্রের রহস্য মৃত্যু

Ad Image
Ad Image

BREAKING! বেসরকারি স্কুলের হোস্টেলে ছাত্রের রহস্য মৃত্যু

admin February 4, 2026

আমার কথা, ৪ ফেব্রুয়ারী

সার্থক কুমার দে, অন্ডাল:

স্কুলের হোস্টেল থেকে উদ্ধার হল ছাত্রের মৃতদেহ। অন্ডাল বিমান নগরী চত্বরে অবস্থিত একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রাবাসের ঘটনা। গলাতে ফাঁস লাগা ঝুলন্ত অবস্থায় ঐ ছাত্রের দেহ উদ্ধার হয় বলে খবর।

বুধবার অন্ডাল বিমানবন্দর চত্বরে অবস্থিত একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের হোস্টেল থেকে উদ্ধার হয় মাজিত আনসারী (১৫) নামে নবম শ্রেণীর এক ছাত্রের ঝুলন্ত মৃতদেহ। খবর সূত্রে জানা গেছে মৃত ছাত্রের বাড়ি পুরুলিয়ার নিতুরিয়া থানা এলাকায়। বছর পাঁচ এক আগে সে ঐ ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি হয়। বর্তমানে সে পড়তো নবম শ্রেণীতে। থাকতো স্কুলের নিজস্ব হোস্টেলে। মৃত ছাত্রের বাবা মোবারক আনসারী বলেন এদিন বিকেল চারটে নাগাদ স্কুল থেকে তাকে ফোনে জানানো হয় মাজিত অসুস্থ। তাকে দুর্গাপুরের গান্ধী মোরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দ্রুত সেখানে চলে আসার জন্য। সেখানে এসে জানতে পারি ছেলের মৃত্যু হয়েছে। হোস্টেল সূত্রে জানা গেছে এদিন সকালে সহপাঠীদের সাথে মৃত মাজিত ও জল খাবার খাই। অন্য ছাত্ররা তারপর স্কুল গেলেও মাজিত স্কুলে যায়নি। সে থেকে যায় হোস্টেলে। দুপুর আড়াইটা নাগাদ হোস্টেলের নির্দিষ্ট রুমের জানালার গ্রিলের সাথে ফাঁস লাগা অবস্থায় তাকে দেখে সহপাঠীরা। তাকে উদ্ধার করে ভর্তি করা হয় দুর্গাপুরের গান্ধী মোট সংলগ্ন বেসরকারি হাসপাতালে সেখানকার চিকিৎসকরায় তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ।

মৃত ছাত্রের বাবা সহ তার পরিবারের লোকেরা ঘটনার জন্য স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়। মৃত ছাত্রের আত্মীয় মালেক আনসারী বলেন হোস্টেলে ছাত্রদের দেখাশোনার দায়িত্ব কর্তৃপক্ষের। কিন্তু এই বিষয়ে তারা উদাসীন। সেই কারণেই ঘরের ছেলেকে এইভাবে হারাতে হলো বলে আক্ষেপ করেন তিনি।

Post Views: 769
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN