+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   “নরেন ও নরেন”-দুর্গাপুরের সভা থেকে প্রধানমন্ত্রীকে জবাব অনুব্রতর

Ad Image
Ad Image

“নরেন ও নরেন”-দুর্গাপুরের সভা থেকে প্রধানমন্ত্রীকে জবাব অনুব্রতর

admin April 14, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৪এপ্রিলঃ
রাজ্যে শুরু হয়েছে একুশের বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনে রাজ্যের ক্ষমতা দখলের লড়াইয়ে এক চুল জমি ছাড়তে নারাজ শাসক বিরোধী সব দলই। একদিকে নিজের ক্ষমতা ধরে রাখার মরনপণ লড়াই চালাচ্ছে শাসকদল তৃণমূল কংগ্রেস, তেমনই এই রাজ্যের মসনদে নিজেদের ধ্বজা উড়ানোর আপ্রান চেষ্টা চালাচ্ছে বিজেপি। এমতবস্থায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের আনাগোনা এই রাজ্যে লেগেই রয়েছে। এর থেকে দুরে থাকছেন না খোদ প্রধানমন্ত্রীও। বাংলার বিভিন্ন প্রান্তে সভা করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে নরেন্দ্র মোদি “দিদি ও দিদি” বলে কটাক্ষ করতেও ছাড়ছেন না এমনটাই অভিযোগ তৃণমূলের। আজ বুধবার মোদির মুখ্যমন্ত্রীকে দিদি সম্বোধনের পাল্টা জবাব দিতে গিয়ে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল মোদিকে “নরেন ও নরেন” বলে পাল্টা কটাক্ষ করেন। সাথে বলেন প্রধানমন্ত্রী বাংলায় এসে যে ভাষায় মুখ্যমন্ত্রীকে টোন্ট করেছেন তা অত্যন্ত নিন্দনীয়। তিনি যদি বাংলায় এসে বাংলার মুখ্যমন্ত্রীকে প্রকাশ্য জনসভায় “দিদি ও দিদি” বলে টিটকিরি দিতে পারে তাহলে তিনিও প্রধানমন্ত্রীকে “নরেন ও নরেন” বলে ডাকতে পারেন। অবশ্য সাথে তিনি এত বলেন দুটি বিষয়ই কাম্য নয়।
প্রসঙ্গতঃ দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বনাথ পাড়িয়ালের সমর্থনে প্রচারে আসেন অনুব্রত মন্ডল। দুর্গাপুরের শ্যামপুর মোড়ে একটি সভায় যোগ দিয়ে তিনি এদিন নরেন্দ্র মোদিকে নানা বিষয় নিয়ে এক হাত নেন। যার মধ্যে ছিল এত বেশি দফায় রাজ্যে নির্বাচন, শীতলকুচি কান্ড সহ আরো বেশ কিছু ইস্যু।
এদিন অনুব্রত মন্ডল যখন বক্তৃতা দিতে সভামঞ্চে ওঠেন তখন সভাস্থলে উপস্থিত কর্মী সমর্থকরা “খেলা হবে” শ্লোগান দিয়ে ওঠে।

Post Views: 1,048
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN