ধর্ষণের ঘটনায় নয়া মোড়, তাহলে বন্ধুত্বের আড়ালেই কি লুকিয়ে ছিল বিপদ
আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ১৪ অক্টোবর:
তদন্তের নয়া মোড়। ৫ জন মিলে ধর্ষণ করেনি ১জন ধর্ষণ করেছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনারের অফিসে সাংবাদিক বৈঠক করে জানালেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল চৌধুরী। তিনি বলেন এই নিশংস ঘটনার সাথে অভিযুক্তরা কিভাবে জড়িত সেই নিয়েও তদন্ত চলছে। তবে সন্দেহের উর্ধ্বে নয় সহপাঠীও। গোপন জবানবন্দি নেওয়া হয়েছে নির্যাতিতার। দ্রুততার সাথে আরো রহস্য উন্মোচিত হবে বলে আমরা আশাবাদী।
কিন্তু প্রশ্ন রয়েই গেল যে এই একজন অভিযুক্তটি কে যা খোলসা করলেন না পুলিশ কমিশনার।



