+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   জাল নিয়োগপত্র নিয়ে ডিপিএলে কাজে যোগ দিতে এসে পুলিশের জালে মহিলা সহ ন’জন

Ad Image
Ad Image

জাল নিয়োগপত্র নিয়ে ডিপিএলে কাজে যোগ দিতে এসে পুলিশের জালে মহিলা সহ ন’জন

admin September 25, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৫সেপ্টেম্বরঃ

জাল নিয়োগপত্র নিয়ে কাজে যোগ দিতে এসে শ্রীঘরে ঠাঁই হল পুরুষ মহিলা সহ নয় জনের। অভিযুক্তরা সকলেই বাঁকুড়ার বাসিন্দা।

প্রশাসন সুত্রে জানা গেছে, দুজন মহিলা সহ মোট নয় জন ব্যাক্তি শুক্রবার দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডে কাজে যোগ দিতে আসে সকালে। গেটে নিরাপত্তারক্ষীকে ওই জাল নিয়োগপত্র দেখিয়ে সংস্থার পার্সোনাল ডিপার্টমেন্টে যায় ওই নয়জন। কিন্তু ওই নিয়োগপত্র কোনোরকম সাক্ষর ছিল না আর তা দেখেই সন্দেহ হয় ও ডিপার্টমেন্টের আধিকারিকের। তখন তিনি নিয়োগপত্র নিয়র ওই সংস্থার বিভিন্ন বিভাগে যোগাযোগ করতেই জানতে পারেন ওই নয়জনের নিয়োগপত্র সম্পূর্ণ ভুয়ো। তখন ওই নয়জনকে আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হলে কোকওভেন থানার পুলিশ গিয়ে অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে যায়।

অভিযুক্ত নয়জনের মধ্যে এক মহিলা জানান বাঁকুড়ার বাসিন্দা বাপ্পা সিট নামে এক ব্যাক্তি এদের দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের নিয়োগপত্র দিয়েছে, কিন্তু সেই নিয়োগপত্র যে জাল তা তাঁরা আজ কাজে যোগ দিতে এসে জানতে পারে।

পুলিশ অভিযুক্ত বাপ্পা সিটকেও আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

অন্যদিকে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের মুখ্য জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র জানান, ডিপিএলে এভাবে নিয়োগ করা হয় না। এটি যেহেতু সরকারী একটি সংস্থা তাই ডিপিএলের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে কিংবা সংবাদপত্রে চাকরীর জন্য বিজ্ঞাপন দেওয়া হয়। পুলিশকে পুরো তদন্তের ভার দেওয়া হয়েছে বিষয়টি দেখার জন্য।

Post Views: 1,979
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN