+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   খনি অঞ্চলে প্রথমদিনই গরহাজির তৃণমূল-বিজেপি, মনোনয়ন জমা শুধু বামেদের

Ad Image
Ad Image

খনি অঞ্চলে প্রথমদিনই গরহাজির তৃণমূল-বিজেপি, মনোনয়ন জমা শুধু বামেদের

admin June 9, 2023

আমার কথা, লাউদোহা, ৯ জুন:

আগামী ৮-জুলাই হবে পঞ্চায়েত ভোট। আজ থেকে শুরু হলো মনোনয়ন পত্র তোলা ও জমা দেওয়ার প্রক্রিয়া। এদিন মনোনয়নপত্র জমা দেওয়া হয় বামেদের পক্ষ থেকে।

বৃহস্পতিবার ঘোষণা হয়েছে পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট। আজ শুক্রবার শুরু হয়ে গেল মনোনয়ন পত্র তোলা ও জমা দেওয়ার প্রক্রিয়া। মনোনয়ন পত্র তোলা ও জমা দেওয়া নিয়ে এদিন খনি অঞ্চলের অন্ডাল, পাণ্ডবেশ্বর ও দুর্গাপুর-ফরিদপুর ব্লকে দেখা যায় বিশেষ তৎপরতা। অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট প্রতিটি বিডিও অফিস চত্বরে মোতায়েন ছিল পুলিশ। বিডিও অফিস ও অফিস সংলগ্ন জায়গায় বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে ব্যারিকেড। অবাঞ্ছিতদের প্রবেশ রুখতেই এই ব্যবস্থা। মনোনয়ন ছাড়াও অন্যান্য কাজে এদিন যারা বিডিও অফিস এসেছিলেন জিজ্ঞাসাবাদের পরেই পুলিশ তাদের ভিতরে প্রবেশ করার অনুমতি দেয়। নিরাপত্তা ব্যবস্থা ছিল আঁটোসাঁটো।

এদিন মনোনয়নপত্র তোলা ও জমা নেওয়া হয় বেলা ১১ টা থেকে তিনটে পর্যন্ত। প্রথম দিন শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী বিজেপি দলের পক্ষ থেকে কোনো মনোনয়নপত্র জমা দেওয়া হয়নি বলে সূত্রের খবর। তবে অন্ডাল, পাণ্ডবেশ্বর ও লাউদোহা তিনটে ব্লক অফিসেই এদিন মনোনয়ন পত্র তুলতে ও জমা দিতে দেখা যায় বামেদের। অন্ডাল ব্লকে এদিন মোট ১২ টি মনোনয়নপত্র জমা দেয় বাম প্রার্থীরা। এর মধ্যে খান্দরা পঞ্চায়েতে জমা পড়ে ৬ জন বাম প্রার্থীর মনোনয়ন পত্র। পাণ্ডবেশ্বর ব্লকের বৈদ্যনাথপুর, কেন্দ্রা, ছোড়া ও বহুলা পঞ্চায়েতে বাম প্রার্থীরা এদিন মোট ন’টি মনোনয়নপত্র জমা দেন। সেই সাথে পঞ্চায়েত সমিতির জন্য একটি মনোনয়নপত্র জমা দিয়েছে বামেরা। অন্যদিকে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের প্রতাপপুর, লাউদোহা ও ইচ্ছাপুর পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতার জন্য একটি করে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে বামেদের।

Post Views: 628
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN