+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   এবার বেনাচিতি বাজার দখলমুক্ত করতে পদক্ষেপ নিলো দুর্গাপুর নগর নিগম

Ad Image
Ad Image

এবার বেনাচিতি বাজার দখলমুক্ত করতে পদক্ষেপ নিলো দুর্গাপুর নগর নিগম

admin July 10, 2024

আমার কথা, দুর্গাপুর, ১০ জুলাই:

এডিডিএ এর পর এবার উচ্ছেদ অভিযানে নামলো দুর্গাপুর পুরনিগম। বুধবার অভিযান পর্ব শুরু হয় বেনাচিতির নাচন রোড দিয়ে।

নবান্ন থেকে প্রশাসনিক বৈঠক করে রাজ্য জুড়ে সরকারি জমি যেগুলো জবরদখল হয়ে গেছে ইতিমধ্যে, সেগুলিকে দখলমুক্ত করতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পর নড়ে বসে প্রশাসন। সারা রাজ্যের সাথে সাথে দুর্গাপুরের প্রশাসনিক মহলেও এই উচ্ছেদ কর্মসূচি নিয়ে তৎপরতা নিতে দেখা গেছে। আসানসোল দুর্গাপুর উন্নয়ণ পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত দায়িত্বভার নেওয়ার সাথে সাথেই সাফ জানিয়ে দেন শহরে এডিডিএ এর জমি যেগুলি দখল করা হয়েছে সেগুলিকে ছেড়ে দিতে হবে। সেই মতো দখল হয়ে যাওয়া জায়গাগুলি চিহ্নিত করে নোটিশ দেওয়া হয় যার মধ্যে মূল জায়গাগুলি রয়েছে ২২ নং ওয়ার্ডের অন্তর্গত সিটিসেন্টারের বেশ কিছু জায়গা। এই নোটিশ পাওয়ার পর অধিকাংশ দোকানদাররা তাদের অস্থায়ী দোকান ছেড়ে দেন, আর বাকি যারা ছাড়েননি তাদের ওই অস্থায়ী কাঠামোগুলি এডিডিএ থেকে ভাঙার উদ্যোগ নেওয়া শুরু হয়েছে। অন্যদিকে বুধবার দুর্গাপুরের বেনাচিতির নাচন রোডেও শুরু হল এই উচ্ছেদ অভিযান। এদিন দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে আধিকারিকরা এদিন নাচন রোড এলাকায় গিয়ে দখল হয়ে যাওয়া জায়গাগুলি চিহ্নিত করেন। আগামী শনিবারের মধ্যে দখল করা জায়গা ছাড়ার নোটিশ দেওয়ার পাশাপাশি মাইকিংও করা হয়।
পুর নিগম সুত্রে জানা গিয়েছে, বেনাচিতি বাজারে ড্রেনের উপর তৈরী ফুটপাত দখল করে অনেক ব্যবসায়ীরা তাদের ব্যবসা ফেঁদে বসে আছেন। রাস্তা সংকুলান হয়ে গিয়েছে ফলে ফুটপাত যাতায়াতের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। ফলে বাধ্য হয়ে মূল রাস্তায় নেমে আসতে হয় মানুষদের। তৈরী হচ্ছে যানজট। এমনকি ড্রেনগুলিতেও নোংরা জমে তা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। তাই দুর্গাপুরের অতি পুরাতন এই প্রসিদ্ধ এলাকাটিকে দখল মুক্ত করতে উদ্যোগী হয়েছে পুর প্রশাসন।
প্রসঙ্গত: দুর্গাপুরের বেনাচিতি বাজার অনেক পুরোনো একটি মার্কেট। এই মার্কেটে রয়েছে সার সার দোকান, আর এই মার্কেটে প্রতিদিন প্রচুর মানুষের আনাগোনা লেগে থাকে। শুধু তাই নয় এই মার্কেটের নাচন রোডের মধ্যে দিয়ে চলাচল করে নানা রুটের মিনিবাসও। ফলে যানজট নিত্যনৈমিত্তিক ব্যাপার এখানে। তারই মধ্যে বছর কয়েক আগে ব্যবসায়ী ও এলাকাবাসীদের সুবিধার্থে ঢালাই করে ফুটপাত বাধিয়ে দিয়ে রাস্তা চওড়া করা হয়েছিল দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সেই ফুটপাতও দখল হয়ে যায়। অনেক দোকানদার সেই ফুটপাতে নিজেদের দোকানের অংশ বাড়িয়ে নিয়েছেন আবার কোথাও ফুটপাতেই ওপরেই সরাসরি পসরা সাজিয়ে বসে পড়েছেন অনেকেই বিক্রিবাট্টার জন্য। এবার সেই ফুটপাত দখল মুক্ত করার কাজ শুরু করলো পুর প্রশাসন।

দুর্গাপুর নগর নিগমের পুর প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, “আমরা বেনাচিতি বাজারের ব্যবসায়ীদের সহমর্মিতার সাথে জানিয়েছি যাতে তারা ফুটপাতের উপর তাদের দোকানের অংশ বাড়িয়ে নিয়েছেন সেগুলি যেন ভেঙে দেন। ব্যবসায়ীরা সেই আবেদন মেনে নিয়েছেন”।

Post Views: 10,532
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN