BREAKING! বহুতল আবাসন থেকে ঝাঁপ? নার্সের রহস্য মৃত্যু
আমার কথা, ১১ ফেব্রুয়ারী
সনাতন গরাই ও তনুশ্রী চৌধুরী, কাঁকসা:
নার্সের রহস্য মৃত্যু। চাঞ্চল্য কাঁকসার গোপালপুরে। ঘটনাস্থলে কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী। সূত্রের খবর বহুতল আবাসন থেকে পড়ে মৃত্যু। জানা গেছে মৃতা নার্সের নাম মন্দিরা পাল (২৪)। বাঁকুড়ার বিষ্ণুপুরের লোহারপাড়ার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ওই নার্স মলানদিঘীর একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে কাজ করতেন। বুধবার রাতে বহুতল আবাসনের নিচ থেকে দেহ উদ্ধার হয়। তবে সেকি আত্মহত্যা করলো? নাকি এর পিছনে রয়েছে অন্য কোন রহস্য? তা এখনো স্পষ্ট নয়। পুলিশ দেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। এই মৃত্যুর পিছনে কি কারণ রয়েছে সে নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। তবে গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।



