+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   প্রচারে গিয়ে শাসকদলের বাধার মুখে বিজেপি, অভিযোগ অস্বীকার

Ad Image
Ad Image

প্রচারে গিয়ে শাসকদলের বাধার মুখে বিজেপি, অভিযোগ অস্বীকার

admin April 28, 2024

আমার কথা, পান্ডবেশ্বর, ২৮ এপ্রিল:

পান্ডবেশ্বরে বিজেপির প্রচারে বাধা। অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। ঘটনা ঘিরে উত্তেজনা পাণ্ডবেশ্বরে। এলাকায় সন্ত্রাসের আবহাওয়া তৈরি করছে তৃণমূল অভিযোগ বিজেপি নেতার। অভিযোগ অস্বীকার শাসকদলের।

১৩ই মে আসানসোল লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ।‌ প্রচারে ব্যস্ত শাসক বিরোধী সব পক্ষ। প্রচারকে ঘিরে মাঝে মধ্যে ছড়াচ্ছে রাজনৈতিক উত্তেজনা। শনিবার এরকমই ঘটনা ঘটলো পাণ্ডবেশ্বরে। শনিবার বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতের ডিভিসি পাড়াতে দলীয় প্রার্থীর সমর্থনের ভোট প্রচারে আসেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি দিলীপ দে। কর্মী সমর্থকদের সাথে নিয়ে তিনি বাড়ি বাড়ি প্রচার করছিলেন। সেই সময় সেখানে উপস্থিত হয় কয়েকজন তৃণমূল কর্মী। ভোট প্রচারে দিলীপবাবু সহ বিজেপি কর্মীদের তারা বাধা দেন বলে অভিযোগ। সেই সময় উপস্থিত তৃণমূল কর্মীরা দিলীপবাবুকে প্রশ্ন করেন এতদিন কোথায় ছিলেন? ভোটের সময় কেন এসেছেন, ১০০ দিন প্রকল্পের টাকা, আবাস যোজনার টাকা কেন আটকে রেখেছেন? আগে জবাব দিন। ইচ্ছাকৃত ভাবে পায়ে পা লাগিয়ে ঝগড়া করার জন্যই তৃণমূল কর্মীরা এ কাজ করেছে বলে অভিযোগ বিজেপির। দলের পাণ্ডবেশ্বর বিধানসভার কনভেনার রূপক পাঁজা রবিবার বলেন আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন, পঞ্চায়েত নির্বাচন সব নির্বাচনে তৃণমূল সন্ত্রাস করে পাণ্ডবেশ্বরে জিতেছে। এবারও তারা সন্ত্রাস করার চেষ্টা করছে। সেই কারণেই আমাদের নেতা কর্মীদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে। তবে এবার তৃণমূল সফল হবে না মানুষ এর জবাব দেবে বলে জানান রূপক বাবু।

অভিযোগের উত্তরে তৃণমূলের বিধায়ক তথা দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন শান্ত পাণ্ডবেশ্বর এলাকাকে অশান্ত করার চক্রান্ত করছে বিজেপি। তাদের সেই চক্রান্ত সফল হবেনা পাণ্ডবেশ্বর এর মানুষই বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াবে। গতকাল ওখানে স্থানীয় মহিলারা বিক্ষোভ দেখিয়েছে। এই ঘটনার সাথে তৃণমূলের কোন যোগ নেই বলে দাবি করেন নরেন বাবু।

Post Views: 431
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN