তেলের ট্যাংকারের সাথে লরির সংঘর্ষ, মৃত ২
আমার কথা, বুদবুদ, ২১মে:
বুধবার সাত সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো দুই জনের।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থানার পুলিশ।এলাকা সূত্রে জানা গিয়েছে,এদিন ভোর সাড়ে ৫টা নাগাদ ১৯ নম্বর জাতীয় সড়কের উপর পানাগড় সেনা ছাউনির ৩ নম্বর গেটের কাছে অভারপুলে আসানসোল গামী রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মবিলের ট্যাংকারের পিছনে ধাক্কা মারে একটি লরি।লরির ভিতরে চেপ্টে গিয়ে মৃত্যু হয় চালক ও খালাসীর।ইঞ্জিনের ভিতরেই আটকে পড়ে লরির চালক ও খালাসির দেহ।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থানার পুলিশ।পুলিশ দীর্ঘক্ষনের চেষ্টায় দুই জনের দেহ উদ্ধার করে নিয়ে যায়।দুর্ঘটনার জেরে ১৯ নম্বর জাতীয় সড়কের অসানসোল গামী রাস্তায় বন্ধ হয়ে যায় যান চলাচল।পুলিশ দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দুটিকে অন্যত্র সরিয়ে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করলেও সার্ভিস রোড দিয়ে চলাচল করছে সমস্ত গাড়ি।রাস্তার উপরে মবিল ছড়িয়ে পড়ায় শুরু হয়েছে সাফাই কাজ।



