+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বনধ সফল করতে পথে বিজেপি, পঃ বর্ধমানের বিভিন্ন জায়গায় আটক বিধায়ক সহ কর্মীরা

Ad Image
Ad Image

বনধ সফল করতে পথে বিজেপি, পঃ বর্ধমানের বিভিন্ন জায়গায় আটক বিধায়ক সহ কর্মীরা

admin February 28, 2022

আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৮ ফেব্রুয়ারীঃ

রবিবার রাজ্যের ২০টি জেলার ১০৮টি পুরসভার নির্বাচন ছিল। এদিনের নির্বাচনে ব্যাপক সন্ত্রাস, ভোট লুট, বিরোধী প্রার্থীদের হেনস্থা সহ নানা অভিযোগ এনে আজ সোমবার ১২ঘন্তা বনধের ডাক দেয় বিজেপি। বনধ সফল করতে তাই সকাল থেকেই বিভিন্ন  জায়গায় পথে নামতে দেখা যাচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের।

একই ছবি দেখা গেল পশ্চিম বর্ধমান জেলার নানা জায়গায়। দুর্গাপুর এসবি মোড়ে অবরোধের চেষ্টায় ছিল বিজেপির কর্মী-সমর্থকেরা। দুর্গাপুর বাজার দিয়ে মিছিল করে আসার সময় সেখানে আটকে দেয় পুলিশ তাদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় দুর্গাপুর পশ্চিম এর বিধায়ক লক্ষণ ঘড়ুই ও ৪৩নম্বর ওয়ার্ডের বিজেপি নেতা চন্দ্র শেখর বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে আটক হয় প্রায় ৩০ জন বিজেপি কর্মী সমর্থক

পাশাপাশি বনধ সমর্থনে বিজেপিকে সক্রিয় ভূমিকা নিতে দেখা গেল খনি অঞ্চলে। উখরায় সিনেমাহল মোড়ে এদিন সকালে পথ অবরোধ করে রাস্তায় বসে পড়তে দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের। ফলে কার্যতঃ যানজটের সৃষ্টি হয় ব্যস্ততম ওই জায়গায়। পরে পুলিশ এসে বনধ সমর্থকদের তুলে দেয়।

পানাগড় বাজারে বন্ধের সমর্থনে পানাগড় বাজারে একটি মিছিল করে এসে পানাগড় বাজারের চৌমাথা মোড়ে রাস্তা অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা।
এদিন মিছিল ও পথ অবরোধে সামিল হন বর্ধমান সদরের বিজেপির জেলা সভাপতি রমন শর্মা
যদিও আগে থেকেই পানাগড়ের চৌমাথা মোড়ে মোতায়েন ছিলো কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী।পথ অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয়।
কাঁকসা থানার পুলিশ বিক্ষোভকারীরা হটিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
এদিন জোর করে রাস্তা অবরোধের জন্য প্রায় ১০জন বিজেপি কর্মী সমর্থককে আটক করে পুলিশ।

বিজেপির পক্ষ থেকে নিয়মতপুর মোড়ে আসানসোল পৌরনিগমের ১৮ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলার অমিত তুলসিয়ান বিজেপি কর্মী সমর্থক দের নিয়ে কিছুক্ষনের জন্য রাস্তা অবরোধ করে!কিছুক্ষন চলার পর নিয়মতপুর ফাঁড়ির পুলিশ এসে অবরোধ তুলে দেয়। প্রায় ৩০ মিনিট টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে বিজেপি কর্মীসমর্থক পুলিশ এসে ১৫ জন কে আটক করেথানায় নিয়ে যায়। পাশাপাশি,
আসানসোল গির্জা মোড়ে পথ অবরোধ করতে এসে আটক হলেন বিজেপি কর্মীরা।

 

Post Views: 704
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN