+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে নদের চরে উঠছে একের পর এক শিবলিঙ্গ, করোনা বিনাসে ভগবানের আবির্ভাব দাবি স্থানীয়দের

Ad Image
Ad Image

দুর্গাপুরে নদের চরে উঠছে একের পর এক শিবলিঙ্গ, করোনা বিনাসে ভগবানের আবির্ভাব দাবি স্থানীয়দের

admin May 13, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৩মেঃ

অজয়ের বালির চড় থেকে উদ্ধার হলো একাধিক  শিবলিঙ্গ। খবর জানাজানি হতেই ঘটনাস্থলে ভিড় জমালেন স্থানীয়রা। হলো পুজোপাঠ। লাউদোহা-ফরিদপুর ব্লকের গোগলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নতুন ডাঙ্গা এলাকার পাশেই বয়ে গিয়েছে অজয় নদী। সেখানেই বালির নিচে থেকে উদ্ধার হয় শিবলিঙ্গগুলি। নদী থেকে বালি তোলার সময় বুধবার বিকালে একটি শিবলিঙ্গ বের হয়। বৃহস্পতিবার ফের বালি তোলার সময় বের হয় ৯টি শিবলিঙ্গ। স্থানীয়দের মধ্যে খবর জানাজানি হতেই ব্যাপক উৎসাহ এবং আলোড়ন ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় মহিলারা শিবলিঙ্গকে সিন্দুর মাখিয়ে এবং ধুপ ধুনো দিয়ে শুরু করে পুজোপাঠ। স্থানীয়দের একাংশের দাবি করোনা সংক্রমণ বিনাশ করতে  মহাদেব পাতাল থেকে উঠে এসেছে। খবর পৌঁছায় প্রশাসনিক মহলেও। ঘটনাস্থলে পৌঁছায় লাউদোহা-ফরিদপুর থানার পুলিশ এবং বীরভূম জেলার খয়রাশোল থানার পুলিশ।

এবিষয়ে ফরিদপুর ব্লকের বিডিও দেবজিৎ দত্ত জানান তাদের কাছে খবর আসা মাত্রই শিবলিঙ্গ গুলির নজরদারির জন্য পুলিশকে বলা হয়েছে। এ বিষয় নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে তিনি জানান। শিবলিঙ্গ গুলি প্রাচীন বলে স্থানীয়রা দাবি করেন। এগুলো ঠিক কত বছরের পুরনো, কিভাবেই বা নদীর চরে শিবলিঙ্গ ছিল তা বলতে পারবে একমাত্র পুরাতত্ত্ববিদেরা। তাই পুরাতত্ত্ববিদের এনে উদ্ধার হওয়া শিবলিঙ্গ গুলি-র পরীক্ষা ও নদীর জায়গাটিতে আরো খননের দাবী তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

Post Views: 5,764
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN