+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বেনাচিতিতে বাইকের নিয়ন্ত্রণহীন গতিবেগ প্রাণ কেড়ে নিলো যুবকের, আহত ২

Ad Image
Ad Image

বেনাচিতিতে বাইকের নিয়ন্ত্রণহীন গতিবেগ প্রাণ কেড়ে নিলো যুবকের, আহত ২

admin June 1, 2024

আমার কথা, দুর্গাপুর, ১ জুনঃ

পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের বেনাচিতি এলাকায়। বাইকের নিয়ন্ত্রণহীন গতিবেগই প্রান কেড়ে নিলো ওই যুবকের বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ১২টা নাগাদ দুর্গাপুরের বেনাচিতির রামকৃষ্ণপল্লীর বাসিন্দা ক্ষীতিশ সমাদ্দার(৩০) এক বন্ধুকে সাথে নিয়ে বাইকে করে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে নাচন রোডের উপর এএকটি শাড়ির দোকানের নিরাপত্তারক্ষীকে ধাক্কা মারে। এরপর গিয়ে একটি বিদ্যুতের পোলে ধাক্কা মেরে পড়ে যায়। সেই সময় স্থানীয়দের কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন। তাঁরা পুলিশকে খবর দেয়। সেখানে এ-জোন ফাঁড়ির টহলরত পুলিশ ভ্যান গিয়ে তিনজনকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে ক্ষীতিশ বুকে গুরুতর চোট পায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর জানা যায় শাড়ির দোকানের নিরাপত্তারক্ষীর পা ভেঙ্গে গিয়েছে। ক্ষীতিশের বন্ধুর হাত ভেঙ্গে গিছে। তিনজনকেই প্রথমে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ক্ষীতিশের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্ষীতিশ মদ্যপ অবস্থায় প্রচন্ড জোরে বাইক চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ রাখতে না পারায় এই দুর্ঘটনা ঘটে।

Post Views: 3,145
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN