পুকুরের একাংশ বুজিয়ে দলীয় কার্যালয় তৈরির অভিযোগ, সুর চড়ালো বিরোধীরা
আমার কথা, সনাতন গরাই, কাঁকসা, ৫ জানুয়ারী :
পুকুরের একাংশ বুজিয়ে তৃণমূলের পার্টি অফিস বানানোর অভিযোগ কাঁকসার গোপালপুরে। মেল মারফত মহকুমা শাসকের কাছে অভিযোগ বিজেপি নেতার, অন্যায় বরদাস্ত করা হবে না জানিয়ে দিল পঞ্চায়েত।
পুকুরের একাংশ বুজিয়ে পার্টি অফিস তৈরির অভিযোগ। মেল মারফত মহকুমা প্রশাসনকে লিখিত অভিযোগ জানানোর পরেও এখনো কাজ জারি রাখা হয়েছে বলে অভিযোগ বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের। দুর্গাপুরের কাঁকসার গোপালপুর পশ্চিম পাড়ার এই ঘটনায় সুর চড়ালো বিজেপি নেতৃত্ব, দলের জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের হুশিয়ারী যদি এতেও কাজ না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে যাবে দল।
এদিকে সোমবারও রীতিমতো জারি রয়েছে কাজ।পার্টি অফিস তৈরির কাজে নিযুক্ত এক রাজমিস্ত্রি তা স্বীকারও করলো।
পঞ্চায়েতে এখনো পর্যন্ত কোনো অভিযোগ এসে পৌঁছোয়নী, তবে অভিযোগ প্রমান হলে এই কাজ বন্ধ করবে পঞ্চায়েত, সাফ জানিয়ে দিয়েছেন দুর্গাপুরের কাঁকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান শ্রীনন্দা রায় মহান্তি।
এখন দেখার পুকুরের একাংশ বুজিয়ে তৃণমূলের পার্টি অফিস বানানোর যে অভিযোগ উঠেছে, সেই অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন কি সদর্থক ভূমিকা নেন।



