+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরের সরকারী স্কুল দেখে অভিভূত অনাবাসী অধ্যাপক দিলেন আর্থিক অনুদান

Ad Image
Ad Image

দুর্গাপুরের সরকারী স্কুল দেখে অভিভূত অনাবাসী অধ্যাপক দিলেন আর্থিক অনুদান

admin July 9, 2024

আমার কথা, দুর্গাপুর, ৯ জুলাইঃ

মাধ্যমিক পরীক্ষায় নেপালীপাড়া হিন্দি হাই স্কুলের ছাত্রদের মধ্যে গণিতে সর্বোচ্চ নাম্বার পেয়েছে রূপেশ কুমার রায়। তাঁকে পুরষ্কৃত করা হল নগদ ১০,০০ টাকা, আর এই পুরষ্কার প্রদানকারী থাকেন সুদূর আমেরিকায়। অনাবাসী ভারতীয় দীপেন্দ্র নারায়ণ ভট্টাচার্য তাঁর বাবা-মা উপেন্দ্র নারায়ন ভট্টাচার্য ও মা শোভনাদেবীর নামে উৎসর্গ করেছেন এই পুরষ্কারটি।

আমেরিকার পেন ওয়স্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ দীপেন্দ্র নারায়ণ ভট্টাচার্য সামাজিক মাধ্যমে দুর্গাপুরের নেপালিপাড়া হিন্দি হাই স্কুলের কর্মকান্ড ও পরিকাঠামো দেখে অভিভূত হয়ে যোগাযোগ করেন ওই স্কুলের প্রধান শিক্ষক কলিমুল হকের সাথে। তিনি এই স্কুলকে আর্থিক সহায়তার ইচ্ছা প্রকাশ করেন। সেই মতো স্কুলকে তিনি ১লক্ষ ৫০ হাজার টাকা অনুদান দেন। সেই অর্থ ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে রাখে স্কুল কর্তৃপক্ষ। সেই গচ্ছিত অর্থের বার্ষিক সুদের থেকে ১০,০০০ টাকা একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে রূপেশের হাতে তুলে দেওয়া হয়। শুধু তাই নয়, ২০২৪ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে স্কুলের প্রথম দশ জন ছা্ত্র ছাত্রীকে উৎসাহ প্রদানও করা হয়। শীর্ষ তিন ছাত্রছাত্রীকে যথাক্রমে ২০০০, ১৫০০, ১০০০ টাকা নগদ পুরষ্কার দেওয়া হয়, সাথে অন্যান্য ছাত্রছাত্রীদের শংসাপত্র ও স্মারক প্রদান করা হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা, এসিপি(দুর্গাপুর) সুবীর রায়, কোকওভেন থানার আধিকারিক সুদীপ্ত পরামানিক,  দুর্গাপুর আর ই মডেল হাই স্কুলের সহ শিক্ষক সেখ নুরুল হক।

এদিনের অনুষ্ঠান সম্পর্কে স্কুলের প্রধান শিক্ষক কলিমুল হক বলেন, “সোশ্যাল মিডিয়ায় স্কুলের পরিকাঠামো দেখে দীপেন্দ্র নারায়ণবাবু আমাদের সাথে যোগাযোগ করেন। বলেন এটা সরকারী স্কুল? আগে কখনো এত ভাল সরকারী স্কুল দেখিনি। আমিও আপনাদের পাশে দাঁড়াতে চাই। উনি প্রতি বছর স্কুলে মাধ্যমিকে গণিতে সর্বোচ্চ প্রাপককে ১০,০০০ টাকা করে পুরষ্কৃত করার ইচ্ছা প্রকাশ করেন। আমি তাতে সম্মতি দিই।”

Post Views: 17,018
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN