+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দাউদাউ করে জ্বললো পাকিস্তানের পতাকা, প্রতিবাদে হিন্দু মুসলিম একসাথে

Ad Image
Ad Image

দাউদাউ করে জ্বললো পাকিস্তানের পতাকা, প্রতিবাদে হিন্দু মুসলিম একসাথে

admin April 27, 2025

আমার কথা, পানাগড়, ২৭ এপ্রিলঃ

কাশ্মীরের ঘটনার প্রতিবাদে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা জ্বালালো হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষরা।এমনই ছবি ধরা পড়লো পানাগড়ে।গত কয়েকদিন আগে কাশ্মীরের পহেলগাঁও তে নিরীহ পর্যটক দের উপর গুলি চালায় জঙ্গিরা। এই ঘটনায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর থেকেই বেশজুড়ে প্রতিবাদে নামে সকল ভারতবাসী। এই ঘটনার সাথে পাকিস্তানের যোগ রয়েছে এবং জঙ্গিদের মদত করেছে পাকিস্তান। এমনই অভিযোগ উঠেছে গোটা ভারত জুড়ে। ঘটনার প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদ জানানোর পাশাপাশি। প্রতিবাদের আঁচ এসে পড়লো পানাগড়ে। রবিবার বিকেলে হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মানুষেরা এক হয়ে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা পুড়িয়ে প্রতিবাদ জানায় সকলে। পাশাপাশি এদিন পানাগড়ের রণডিহা মোড় থেকে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয় পানাগড় রামনবমী কমিটির পক্ষ থেকে। এদিন মিছিলে প্রায় দশ হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণ করেছিলেন। এদিন এই মিছিল কে ঘিরে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। তাই আগে থেকেই গোটা পানাগড় জুড়ে মোতায়েন ছিল কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী। উপস্থিত ছিলেন কাঁকসার এসিপি, আইসি সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন প্রতিবাদে সামিল হওয়া হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষেরা বলেন, ভারত ও পাকিস্তানের বর্ডারে যুদ্ধের আবহওয়া তৈরি হয়েছে। দেশের প্রধানমন্ত্রী কড়া ব্যবস্থা নিক। এবং পাকিস্তানের বিরুদ্ধে যাতে কঠোর ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থা করুক। যদি পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ হয়, তবে ভারতের তরুণ প্রজন্ম সেই যুদ্ধে সমিল হবেন এবং যদি রক্তের প্রয়োজন হয় তাও তারা দিতে প্রস্তুত। তবে পাকিস্তানের মোদতে জঙ্গিরা যে ঘটনা ঘটিয়েছে তার জন্য তাদের কোনরকম ক্ষমা করা যাবে না।

Post Views: 577
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN