+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   গোষ্ঠীদ্বন্দ্বের কারনে পঞ্চায়েত দপ্তরে তালা

Ad Image
Ad Image

গোষ্ঠীদ্বন্দ্বের কারনে পঞ্চায়েত দপ্তরে তালা

admin June 19, 2024

আমার কথা, অন্ডাল, ১৯ জুন:

দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েতের সদর দরজাতে তালা ঝুলিয়ে দিলেন কয়েকজন সদস্য। অভিযোগ ভিত্তিহীন, সমস্যা মিটে গেছে বলে দাবি করলেন পঞ্চায়েতের উপপ্রধান। খান্দরা গ্রাম পঞ্চায়েতের ঘটনা।

বুধবার অন্ডাল ব্লকের খান্দরা গ্রাম পঞ্চায়েত অফিসের সদর দরজায় তালা ঝুলিয়ে দেন কয়েকজন পঞ্চায়েত সদস্য। যা নিয়ে পঞ্চায়েত অফিস চত্বরে তৈরি হয় উত্তেজনা। তালা বন্ধ অবস্থায় দপ্তরের ভিতরে বেশ কিছুক্ষণ আটকে থাকেন পঞ্চায়েতের কর্মীরা। বেশ কিছুক্ষণ পর তালা খুলে দেওয়ার পর মুক্ত হন তারা।

পঞ্চায়েত সদস্য সুমিতা বাউড়ি, সত্যম নন্দী-রা জানান তারাই অফিসের সদর দরজায় তালা দিয়েছিলেন। তাদের অভিযোগ এলাকায় পানীয় জল নেই। পঞ্চায়েত থেকে পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে না। পঞ্চায়েত সদস্য হিসাবে সংসদের বাসিন্দাদের কাছে অপমানিত হতে হচ্ছে আমাদের। প্রধানকে সমস্যার কথা জানিয়েও কোন লাভ হয়নি। পাশাপাশি তারা একগুচ্ছ দুর্নীতির কথাও তুলে ধরেন। বলেন জল সরবরাহের জন্য টেন্ডার হয়েছে কিন্তু কে টেন্ডার পেয়েছে, কিভাবে পেল? প্রধানের কাছে জানতে চাইলে তা আমাদের জানানো হয়নি। প্রধান অপর্ণা বাদ্যকরে বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে তারা বলেন প্রধান বেলা দুটোর পর পঞ্চায়েত অফিসে আসেন। ফলে সাধারণ মানুষ পরিষেবা না পেয়ে ফিরে যায়। মিটিংয়ে কয়েক জন পঞ্চায়েত সদস্যকে ডাকা হয় না। অনেক কিছু বিষয়ে তাদের এড়িয়ে চলা হয়। সেই কারণে এদিন তালা ঝোলানো হয়েছে বলে জানান সত্যম বাবু। পঞ্চায়েত প্রধান অপর্না বাদ্যকরের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে উপপ্রধান গণেশ বাদ্যকর বলেন দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন। ব্যক্তিগত ক্ষোভের কারণে কয়েকজন এদিন পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়েছিল। তাদের সাথে কথা বলে সমস্যা মিটে গেছে বলে দাবি করেন গণেশ বাবু।

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এদিন পঞ্চায়েত দপ্তরে তালা মারার ঘটনাটি ঘটে বলে মত স্থানীয়দের একাংশের। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে ।

Post Views: 667
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN