+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ঘোষণা করা হলো পাণ্ডবেশ্বর ও লাউদোহা তৃণমূল ব্লক কমিটি

Ad Image
Ad Image

ঘোষণা করা হলো পাণ্ডবেশ্বর ও লাউদোহা তৃণমূল ব্লক কমিটি

admin April 16, 2023

আমার কথা, লাউদোহা, ১৬ এপ্রিলঃ

সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করা হলো তৃণমূলের পাণ্ডবেশ্বর ও লাউদোহা ব্লক কমিটি। শাসক দলের দুই ব্লক সভাপতি ছাড়াও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এলাকার তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।

রবিবার বিকেলে সরপি ইকো পার্ক গেস্ট হাউসে শাসকদলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়। সেখানে ঘোষণা করা হয় দলের পাণ্ডবেশ্বর ও লাউদোহা ব্লক কমিটির পদাধিকারীদের নাম । সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর ও লাউদোহা দুই ব্লকের ব্লক সভাপতি কিরিটি মুখোপাধ্যায়, সুজিত মুখোপাধ্যায় ছাড়াও বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। কমিটি ঘোষণা করার সময় পাণ্ডবেশ্বর এর ব্লক সভাপতি কিরিটি মুখোপাধ্যায় জানান মোট ২১ জনকে নিয়ে ব্লক কমিটি গঠন করা হয়েছে। ব্লক সহ-সভাপতি দায়িত্বে রয়েছেন মোট তিনজন গুরুপ্রসাদ চক্রবর্তী, লোকমান আনসারী ও মদন বাউরী। এদিন মহিলা ও যুব ব্লক কমিটিও ঘোষণা করা হয়। ব্লকের মহিলা সভাপতি দায়িত্বে রয়েছেন রুমা রুইদাস। নতুন কমিটিতে রয়েছেন মোট ১৬ জন। পাণ্ডবেশ্বর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি করা হয়েছে নরোত্তম মন্ডলকে। ১৫ জন রয়েছে নতুন কমিটিতে।

অন্যদিকে ২৫ জন নিয়ে গঠন করা হয়েছে দুর্গাপুর ফরিদপুর ব্লক তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি। সভাপতি দায়িত্বে রয়েছেন সুজিত মুখোপাধ্যায়, তিনজন সহ-সভাপত্‌ চারজন সাধারণ সম্পাদক, পাঁচজন সম্পাদক ও দু’জন কোষাধ্যক্ষ ছাড়াও সদস্য হিসাবে রয়েছেন আরও ১০ জন। মহিলা সংগঠনের ব্লক কমিটিতে রয়েছেন মোট ২১ জন। সভাপতি ক্ষমা নায়ক। দুজন সহ-সভাপতি পাঁচ জন সাধারণ সম্পাদক ও ১৩ জনকে নেওয়া হয়েছে এক্সিকিউটিভ মেম্বার হিসাবে কমিটিতে। দুর্গাপুর ফরিদপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছেন কৃষ্ণ গোপাল ঘটক। কমিটিতে রয়েছে একজন সাধারণ সম্পাদক, একজন অর্গানাইজার সেক্রেটারি, তিনজন সম্পাদক একজন সহ-সম্পাদক ও একজন কোষাধ্যক্ষ। কমিটি ঘোষণার শেষে এলাকার তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন দলের পুরনো ও যোগ্য কোন কর্মী কমিটির তালিকা থেকে বাদ থেকে থাকলে পরে তাকে অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি তিনি জানান পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু হয়েছে । দলের নির্দেশ মত প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। দলের পুরনো সৎ কর্মীরা ছাড়াও সমাজের বিভিন্ন অংশের মানুষদের প্রার্থী করার হবে।

Post Views: 808
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN