ঈদ উপলক্ষ্যে শান্তির বৈঠক
আমার কথা, লাউদোহা, ৪ জুনঃ
ঈদ নিয়ে শান্তি বৈঠক হলো দুর্গাপুর ফরিদপুর ব্লকে। বুধবার বিডিও অফিসের “দিয়ান” হলে থানার পক্ষ থেকে এই বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (অন্ডাল) পিন্টু সাহা, সিআই (বি) দুর্গাপুর পিন্টু মুখোপাধ্যায়, দুর্গাপুর ফরিদপুর থানার আধিকারিক বিজয় দলপতি, বিডিও অর্ঘ্য মুখোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণ সৌমন্ডল ছাড়াও ব্লকের ১৯ টি এলাকার মসজিদ ও নামাজ কমিটির প্রতিনিধিরা। ঈদ উৎসব নির্বিঘ্নে সম্পূর্ণ করতে মসজিদ ও নামাজ কমিটির প্রতিনিধিদের কাছে আহ্বান জানানো হয় পুলিশের পক্ষ থেকে। সেই সাথে সরকারি নির্দেশিকা মেনে উৎসব পালন করার পরামর্শ দেওয়া হয়।



