আইসিডিএস সেন্টারে বিষধর সাপ, আতঙ্ক
আমার কথা, ৪ ফেব্রুয়ারী

সার্থক কুমার দে, অন্ডাল:
চত্বরে বিষধর সাপ বের হওয়াই ছড়ালো আতঙ্ক। মদনপুর পঞ্চায়েতের গোসাইডাঙ্গা আইসিডিএস সেন্টার এর ঘটনা। ঘটনা সূত্রে জানা গেছে বুধবার অন্যান্য দিনের মতো আইসিডিএস সেন্টারে চলছিল পড়ুয়াদের লেখাপড়ার পাশাপাশি মিড ডে মিল রান্নার কাজ। সেই সময় সেন্টার চত্বরে একটি বিষধর সাপের উপস্থিতি দেখতে পান স্থানীয়রা। খবর চাউর হতেই সেখানে তৈরি হয় আতঙ্কের পরিবেশ। অভিভাবকরা ছুটে আসেন আইসিডিএস সেন্টারে। অনেকেই তাদের শিশু পড়ুয়াদের নিয়ে দৌড় লাগান বাড়ির পথে। স্থানীয়রা সাপটিকে নজরে রেখে খবর দেন বেসরকারি এক স্নেক কেচার কে । তিনি এসে সাপটি বন্দি করে নিয়ে যান। অভিভাবকরা জানান আইসিডিএস চত্বরে দীর্ঘদিন ধরে ঝোপঝাড় রয়েছে। সেগুলি পরিষ্কার করা হয়নি, অপরিষ্কারের কারণেই সাপের উপস্থিতি বলে জানান তারা। সেন্টারের শিক্ষিকিকা ছায়া পাল বলেন সাপ বেরোনোর খবর ঊর্ধ্বতন আধিকারিকদের জানানো হয়েছে। তাদের নির্দেশে দিন ইস্কুল ছুটি দিয়ে দেওয়া হয়।



