+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   জেলা জুড়ে পুলিশের উদ্যোগে বিশ্ব মাদক বিরোধী দিবস পালন

Ad Image
Ad Image

জেলা জুড়ে পুলিশের উদ্যোগে বিশ্ব মাদক বিরোধী দিবস পালন

admin June 26, 2025

আমার কথা, ২৬ জুনঃ

বৃহস্পতিবার বিশ্বজুড়ে পালিত হচ্ছে মাদকবিরোধী দিবস। মাদক মুক্ত সমাজ গড়তে প্রতিবছর এই দিনটি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়। এদিন মাদক আসক্তি মুক্তের বার্তা দিতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্ডাল ও পাণ্ডবেশ্বর থানার পুলিশের উদ্যোগে পদযাত্রা বের করা হয়। অন্ডাল থানার পদযাত্রাটি কাজোড়া মোড়ে শুরু হয়ে শেষ হয় কাজোড়া বাজারে। পুলিশের পাশাপাশি এই পদযাত্রায় পা মেলায় সিভিক ভলেন্টিয়ার্স ও কাজোরা প্রাইমারি স্কুলের পড়ুয়ারা। অন্যদিকে পাণ্ডবেশ্বর থানার উদ্যোগে পদযাত্রা বের হয় বৈদ্যনাথপুর স্কুল মোড় থেকে পাণ্ডবেশ্বর স্টেশন মোড় পর্যন্ত। পুলিশ আধিকারিকদের পাশাপাশি মাদক বিরোধী এই সচেতনতা পদযাত্রায় অংশ নিয়েছিল বৈদ্যনাথপুর স্কুলের পড়ুয়ারা।

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোকওভেন থানার উদ্যোগে বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রাটি কোক ওভেন থানা থেকে বের হয়ে দুর্গাপুরের এসবি মোড়ে গিয়ে শেষ হয়। এই পদযাত্রায় ডিপিএল বয়েজ ও গার্লস স্কুলের ছাত্র-ছাত্রীসহ কোক ওভেন থানার পুলিশ আধিকারিক ও সিভিক ভলেন্টিয়াররা অংশগ্রহণ করে। এমাদকবিরোধী সমাজ আমাদের গড়ে তুলতে হবে। মাদক যদি সমাজের মধ্যে ছেয়ে থাকে তাহলে সুস্থ সমাজ গড়ে উঠবে না। সেই জিনিসকে মাথায় রেখে সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে আমরা আবেদন করছি মাদক বর্জন করতে হবে। সাধারণ মানুষের কাছে আমাদের এটাই আবেদন মাদক বর্জন করতে হবে-এই বার্তাই দেওয়া হয় এই পদযাত্রা থেকে।

বিশ্ব মাধক বিরোধী দিবস উপলক্ষে বৃহস্পতিবার কাঁকসা থানা প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়। পানাগড় বাসীকে সচেতন করতে প্ল্যাকার্ড পোস্টার হাতে নিয়ে এদিন শোভাযাত্রায় অংশগ্রহণ করে কাঁকসা উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা ও শিক্ষক শিক্ষিকারা,এবং কাঁকসা থানা ও কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা সহ সিভিক ভলেন্টিয়াররা। এদিন এই শোভাযাত্রা কাঁকসা থানা প্রাঙ্গণ থেকে শুরু করে কাঁকসা হাটতলা রথ তলা মোল্লাপাড়া সহ বিভিন্ন এলাকা ঘুরে পুনরায় কাঁকসা থানা প্রাঙ্গনে এসে শেষ হয়।। এদিন এই শোভাযাত্রার পা মেলান কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল, কাঁকসার আইসি প্ৰসুন খাঁ, কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি অনুপ কুমার হাতি সহ অন্যান্যরা,
কাঁকসা এসিপি সুমন জয়সওয়াল বলেন, বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে তারা এই শোভাযাত্রা করেছিলেন, এই শোভা যাত্রা করার তাদের মূল উদ্দেশ্য হলো যারা নিত্যদিন মাদক সেবন করেন। তার ফলে সমাজে এবং পরিবারে ভয়ঙ্কর প্রভাব পড়ে।তাই নেশা থেকে সকলকে মুক্ত হতে হবে। তাদের সন্ধানে এখনও পর্যন্ত যারা মাদকাসক্ত ছিলেন তাদের নেশামুক্তি কেন্দ্রে পাঠানো হয়েছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নির্দেশে সমস্ত জায়গায় এই কর্মসূচি পালন করা হচ্ছে।এই কর্মসূচির মাধ্যমে এলাকার মানুষকে বার্তা দেওয়া হয়েছে যে নেশা অত্যন্ত খারাপ জিনিস। নেশা করলে তার ঘর সংসার যেমন নষ্ট হয় তেমনই সমাজ নষ্ট হয়। যাতে মানুষ নেশার জগত থেকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে সকলের কাছে সেই আবেদন করা হয়েছে।”

 

Post Views: 162
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN