+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   কনভয় নিয়ে ঘোরায় জিতেন্দ্র তেওয়ারিকে আটকালো পুলিশ

Ad Image
Ad Image

কনভয় নিয়ে ঘোরায় জিতেন্দ্র তেওয়ারিকে আটকালো পুলিশ

admin April 12, 2022

আমার কথা, পশ্চিম বর্ধমান, ১২ এপ্রিলঃ

কনভয় সহ জিতেন তেওয়ারিকে আটকে দেওয়ায় উত্তেজনা ছড়াল এলাকায়। পুলিশের সাথে বাদানুবাদে জড়ান জিতেন বাবু।
মঙ্গলবার আসানসোল লোকসভা উপনির্বাচনের দিন কনভয় সহ ঘোরাঘুরি করায় দুর্গাপুর ফরিদপুর ব্লকের তিলাবনি এলাকায় কনভয় সহ বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি-কে আটকায় পুলিশ। পুলিশের সাথে বাদানুবাদে জড়ান জিতেন বাবু। বারোটা নাগাদ জিতেনবাবু লাউদোহা আসেন। তিলাবনি জঙ্গলের কাছে তার গাড়ি আটকায় পুলিশ। পুলিশের অভিযোগ জিতেন বাবু নির্বাচনী বিধি ভঙ্গ একাধিক গাড়ির কনভয় নিয়ে ঘুরে বেড়াচ্ছে না। যদিও অভিযোগ মানতে চাননি জিতেন বাবু। তিনি পাল্টা বলেন কয়েকজন কেন্দ্রীয় বাহিনী ছাড়া আমার সাথে কোন কনভয় নেই। দেখা গেছে জিতেন বাবু গাড়ির পেছনে একাধিক গাড়ি রয়েছে তার বেশিরভাগই সংবাদমাধ্যমের। এ প্রসঙ্গে জিতেন বাবু বলেন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের আমি সাথে নিয়ে ঘুরছি না। তারা আমার পেছনে ঘুরলে সে দায় আমার নয়। পুলিশ আমাকে বলছে আমি এই এলাকার নই তাই আমাকে এই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য করছে। কিন্তু এই এলাকার তৃণমূল বিধায়কও তো কনভয় নিয়ে ঘুরছেন। কোথায় পুলিশ তো তাঁকে আটকাচ্ছে না। আসলে পুলিশ পক্ষপাতিত্ব করছে। এরপরেই জিতেনবাবু এলাকা ছেড়ে চলে যান।

Post Views: 785
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN