শিশুকন্যা বিবাহ রোধে দুর্গাপুর পুলিশের বিশেষ উদ্যোগ
আমার কথা, দুর্গাপুর, ২৩ মেঃ

শিশু কন্যা বিবাহ রোধের প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতা শিবির হল দুর্গাপুরে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর মহিলা থানা ও ফরিদপুর ফাঁড়ির উদ্যোগে শুক্রবার এই সচেতনতা শিবিরটি হয় দুর্গাপুরের চাষীপাড়া এলাকায়। উপস্থিত ছিলেন এসিপি(দুর্গাপুর) সুবীর রায়, সিআই রনবীর বাগ, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব দে, দুর্গাপুর মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক স্নেহন্বিতা মন্ডল, ফরিদপুর ফাঁড়ির আই সি মদনমোহন দত্ত, প্রাক্তন পুরপিতা রমাপ্রসাদ হালদার।
এদিনের শিবির থেকে মূলতঃ শিশু সুরক্ষা, শিশু পাচার, শিশু বিবাহ রোধে কি কি করণীয় তা নিয়ে সচেতনা বার্তা দেওয়া হয়।
এসিপি সুবীর রায় বলেন, “শিশু বিবাহ আইনত দণ্ডনীয়। সরকার ও প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে সচেতনতা বাড়াতে নিয়মিত প্রচার ও সচেতনতা শিবির আয়োজন করা হয়। অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।



