+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বিশ্ব মাদকবিরোধী দিবসে উখরায় পুলিশের সচেতনতা র‍্যালি, অংশ নিল পড়ুয়ারা

Ad Image
Ad Image

বিশ্ব মাদকবিরোধী দিবসে উখরায় পুলিশের সচেতনতা র‍্যালি, অংশ নিল পড়ুয়ারা

admin June 26, 2026

আমার কথা, ২৬ জুন

সার্থক কুমার দে, অন্ডাল:

বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে শুক্রবার অন্ডাল থানার উখরা আউটপোস্টের উদ্যোগে একটি সচেতনতামূলক মাদকবিরোধী র‍্যালির আয়োজন করা হয় । সমাজ থেকে মাদকের অভিশাপ দূর করতে এবং বিশেষ করে নতুন প্রজন্মকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয় । এদিন সকালে উখরা কেবি ইনস্টিটিউশন স্কুল প্রাঙ্গণ থেকে র‍্যালির সূচনা হয় । র‍্যালিটি মাধাইগঞ্জ রোড ও উখরা বাজার এলাকা পরিক্রমা করে পুনরায় স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয় । মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা তুলে ধরে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান লেখা প্লেকার্ড হাতে এগিয়ে চলে র‍্যালিতে অংশগ্রহণকারীরা । র‍্যালিতে উখরা আউট পোস্টের পুলিশ আধিকারিক, সিভিক ভলান্টিয়ার, বেসরকারি নেশামুক্তি কেন্দ্রের সদস্য এবং উখরা কেবি ইনস্টিটিউশন স্কুলের ছাত্রছাত্রী অংশ নেয় । উপস্থিত ছিলেন উখরা আউট পোস্টের ইনচার্জ প্রীতম পাল-সহ অন্যান্য পুলিশ কর্মীরা । পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার এবং সমাজের জন্যও মারাত্মক ক্ষতিকর । তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এবং তরুণ প্রজন্মকে সচেতন করতেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে । উপস্থিত সকলের উদ্দেশে মাদকমুক্ত সমাজ গড়ার শপথও পাঠ করানো হয় ।

এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, পুলিশ ও শিক্ষাপ্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Post Views: 38
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN