ট্রাফিক গার্ড থানার নতুন ভবনের উদ্বোধন করলেন পুলিশ কমিশনার
আমার কথা, অন্ডাল, ১৬ এপ্রিলঃ
অন্ডাল ট্রাফিক গার্ড থানার নতুন ভবনের উদ্বোধন হলো মঙ্গলবার। উদ্বোধন করলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিক সুনীল কুমার চৌধুরী। উপস্থিত ছিলেন ডিসিপি ট্রাফিক ভি,জে সতীশ পশুমরথী। এসিপি ট্রাফিক রাজকুমার মালাকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা।
সিপি সুনীল কুমার চৌধুরী বলেন ২০১১ সালের পর অন্ডাল ট্রাফিক গার্ড থানা তৈরি হয়। অন্ডাল মোড়ে একটি ছোট অফিস ঘরে ছিল ট্রাফিক গার্ড থানাটি। ওই অফিস ঘর থেকেই এতদিন ট্রাফিক গার্ডের কাজকর্ম পরিচালিত হত। অসুবিধার কথা উপলব্ধি করেই থানার নতুন ভবন নির্মাণ করা হয়। নতুন ভবনটিতে আধিকারিকদের আলাদা আলাদা বসার রুম সহ কর্মীদের কাজ করার সমস্ত রকম সুযোগ-সুবিধা রয়েছে। ভালো কাজের জন্য ভালো পরিবেশের প্রয়োজন। নতুন ভবনটিতে সেই পরিবেশ রয়েছে বলে জানান তিনি।



