পথ নিরাপত্তা সপ্তাহে পুলিশের পদযাত্রা
আমার কথা, অন্ডাল, ৪ জুলাই:
পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে শুক্রবার অন্ডাল থানা ও অন্ডাল ট্রাফিক গার্ড পুলিশের উদ্যোগে সচেতনতার পদযাত্রার আয়োজন করা হয়। মিছিলটি শুরু হয় উখড়া স্টেশন সংলগ্ন আদর্শ হিন্দি হাই স্কুল থেকে। শংকরপুর মোড়, বাজপাই মোড়, নেতাজি স্টাচু, বাজার ঘুরে মিছিলটি ফেরত আসে। উখরা আদর্শ হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে এই মিছিল হয়। উপস্থিত ছিলেন অন্ডাল থানার ওসি মেঘনাথ মন্ডল, উখড়া ফাঁড়ির আইসি শিউলি মন্ডল, ট্রাফিক ইন্সপেক্টর সঞ্জীব তেওয়ারি, দুর্গাপুর ট্রাফিক ওসি সন্দীপ সোম সহ অন্যান্য আধিকারিকেরা।



