ঈদ নিয়ে পুলিশের শান্তি আলোচনা
admin
March 29, 2025
আমার কথা, লাউদোহা, ২৯ মার্চ:
শান্তিপূর্ণভাবে ঈদ উৎসব পালন করতে বৈঠক করলো দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ। শনিবার বৈঠকটি হয় বিডিও অফিসের “ডিয়ান” কমিউনিটি হলে। উপস্থিত ছিলেন এসিপি (অন্ডাল ) পিন্টু সাহা, সিআই(বি) পিন্টু মুখোপাধ্যায়, থানার আধিকারিক বিজয় দলপতি সহ অন্যান্য আধিকারিকেরা। বৈঠকটি হয় দুর্গাপুর ফরিদপুর থানা এলাকার সবকটি মসজিদের ইমাম ও প্রতিনিধিদের নিয়ে। পুলিশের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে ঈদ উৎসব পালনের আহ্বান জানানো হয় সকলকে। উপস্থিত সকলকে ঈদের উপহারও দেওয়া হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।



