+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   সাইবার প্রতারণার ৯ লক্ষ টাকা ও ৪০টি মোবাইল উদ্ধার করে বেনিফিসারিদের ফেরালো পুলিশ

Ad Image
Ad Image

সাইবার প্রতারণার ৯ লক্ষ টাকা ও ৪০টি মোবাইল উদ্ধার করে বেনিফিসারিদের ফেরালো পুলিশ

admin April 29, 2025

আমার কথা, অন্ডাল, ২৯ এপ্রিল:

অন্ডাল থানায় অনুষ্ঠিত হল “ফিরে পাওয়া” অনুষ্ঠান। সাইবার প্রতারণায় হারানো ৯ লক্ষ টাকা ও ৪০টি মোবাইল উদ্ধার করে সেগুলি বেনিফিসারিদের হাতে ফেরত দেওয়া হয় এই অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন সিআই পিন্টু মুখোপাধ্যায়, এসিপি অন্ডাল পিন্টু সাহা, অন্ডাল থানার আধিকারিক মেঘনাথ মন্ডল সহ অন্যরা।

এসিপি পিন্টু সাহা বলেন চলতি বছরে সাইবার প্রতারণার শিকার হয়ে টাকা হারানো ও মোবাইল হারানোর বেশ কিছু অভিযোগ থানায় জমা পড়েছিল। পুলিশ ঘটনাগুলির তদন্ত শুরু করে। ৯ লক্ষ টাকা ও ৪০ টি মোবাইল ইতিমধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে। সেগুলি এদিন “ফিরে পাওয়া” অনুষ্ঠানে বেনিফিসারিদের ফেরত দেওয়া হয়। পিন্টু বাবু দাবি করেন সাম্প্রতিক সময়ে সাইবার প্রতারণার ঘটনা যেমন বেড়েছে ঠিক তেমনি তদন্তে টাকা উদ্ধারের হার ও বেড়েছে। পাশাপাশি তিনি বলেন সাইবার প্রতারণার হাত থেকে বাঁচতে মানুষকে আরও সচেতন হতে হবে। পুলিশ ধারাবাহিকভাবে এই বিষয়ে মানুষকে সচেতন করার কাজ করে চলেছে। তার ইতিবাচক ফলও পাওয়া যাচ্ছে।

Post Views: 373
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN