+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুর থেকে চুরি যাওয়া বাইক বীরভূম থেকে উদ্ধার করল পুলিশ, ধৃত যুবক

Ad Image
Ad Image

দুর্গাপুর থেকে চুরি যাওয়া বাইক বীরভূম থেকে উদ্ধার করল পুলিশ, ধৃত যুবক

admin October 14, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৪অক্টোবরঃ

ফের দুর্গাপুর পুলিশের সাফল্য, চুরি যাওয়া বাইক উদ্ধার করে পুজোর আগেই বাইক মালিকের হাতে ফিরিয়ে দিলো দুর্গাপুর থানার পুলিশ। এই চুরির ঘটনায় অভিযুক্ত দুজনের মধ্যে একজনকে পুলিশ গ্রেফতার করেছে ইতিমধ্যেই। অপরজনের খোঁজে জোর তল্লাশী চালাচ্ছে পুলিশ।

পুলিশ সুত্রে জানা গেছে, দুর্গাপুর থানার অন্তর্গত কুরুরিয়াডাঙ্গাল এলাকা থেকে একটি বাইক চুরি যায় চলতি মাসে। সেই চুরির অভিযোগ থানায় দায়ের করা হয়। এরপর দুর্গাপুর থানার পুলিশ চুরি যাওয়া বাইক উদ্ধারের কাজে নামে। তদন্তে নেমে গোপন সুত্রে খবর পেয়ে এই চলতি সপ্তাহে ঋষি অরবিন্দনগর থেকে সৌমেন সিং(২২) নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। এরপর তাঁকে আইপসি ৩৭৯ ধারায় দুর্গাপুর আদালতে পেশ করা হয় পুলিশী হেফাজতের আবেদন করে। আদালত তা মঞ্জুর করে। এরপর সৌমেন সিংকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ওই বাইকটি সে চুরি করে তাঁর এক সঙ্গীর সাহায্যে আর সেই বাইকটি তাঁরা বীরভূমে বিক্রি করে দিয়েছে। এরপর সুত্র ধরে দুর্গাপুর থানার পুলিশ বীরভূম জেলা পুলিশের সহায়তায় বাইকটি বীরভূমের মহম্মদবাজার এলাকা থেকে উদ্ধার করা হয়। সাথে ধৃত যুবকের সঙ্গীর খোঁজও শুরু করে পুলিশ। বর্তমানে পুলিশ ধৃত যুবককে জেরা চালিয়ে জানার চেষ্টা চালাচ্ছে যে এই বাইক চুরির পেছনে আরো কোনো বড় চক্র কাজ করেছে কিনা।

Post Views: 3,090
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN