+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   মৃতদেহ নিয়ে থানা ঘেরাও, ইটবৃষ্টি, জখম সিটিসেন্টার ফাঁড়ির আইসি, দেখুন ভিডিও

Ad Image
Ad Image

মৃতদেহ নিয়ে থানা ঘেরাও, ইটবৃষ্টি, জখম সিটিসেন্টার ফাঁড়ির আইসি, দেখুন ভিডিও

admin September 8, 2025

আমার কথা, মুনমুন দত্ত, দুর্গাপুর, ৮ সেপ্টেম্বরঃ

দুর্গাপুরের ভ্যাম্বে কলোনীর যুবক ভৈরবের মৃত্যুর ঘটনার রেশ আছড়ে পড়ল নিউটাউনশিপ থানায়। কেন এখনো অভিযুক্তদের পুলিস আটক করেনি, কেন তাঁদের থানায় ডেকে পাঠানো হয়নি, এই অভিযোগ তুলে সোমবার থানা ঘেরাও করে ভৈরবের পরিবার সহ এলাকার বাসিন্দারা। থানার সামনে প্রায় কয়েকশো লোক জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকে। পরিস্থিতি একটা সময় এরটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়তে শুরু করে মৃত যুবকের পরিজনেরা। ইটের ঘায়ে জখম হয় সিটিসেন্টার ফাঁড়ির আইসি। পরিস্থিতি সামাল দিতে নামাতে হয় কমব্যাট ফোর্স।

রবিবার বাড়ি কাছে জঙ্গলে ভৈরবের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় এলাকার এক বাসিন্দা। তিনদিন ধরে ভৈরব নিখোঁজ ছিল। থানায় মিসিং ডায়েরিও করা হয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। কিন্তু পুলিশ ভৈরবকে খোঁজার ব্যাপারে কোনো সদর্থক ভুমিকা নেয়নি বলে অভিযোগ পরিবারে। তাঁরা আরো জানান ভৈরবের মৃত্যুর পেছনে রিঙ্কু বাউড়ি বলে এক তরুণীর হাত রয়েছে। রিঙ্কুর সাথে প্রণয়ের সম্পর্ক ছিল ভৈরবের। দিন চারেক আগে ভৈরবকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল রিঙ্কু বলে জানায় তার পরিবার। তারপর থেকেই খোঁজ মিলছিল না ভৈরবের। ভৈরবকে মেরে ঝুলিয়ে দিয়েছে রিঙ্কু বলে দাবি তার পরিবারের। কিন্তু ভৈরভের মৃতদেহ উদ্ধারের পর কেটে গিয়েছে একদিন। কিন্তু কেন এখনো অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি, কেন ডেকে পাঠানো হয়নি থানায়, এই অভিযোগ তুলে এদিন বিকেলে নিউটাউনশিপ থানা ঘেরাও করে ভৈরবের পাড়ার লোকজন। ভৈরবের মৃতদেহ থানার সামনে রেখে বিক্ষোভ দেখান তাঁরা। পরিস্থিতিত বেশ জটিল আকার ধারন করে।

Post Views: 253
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN