ধৃতকে হেফাজতে নিয়ে চুরির সামগ্রী উদ্ধার করল পুলিশ
আমার কথা, লাউদোহা, ১৩ মার্চঃ
ধৃতকে হেফাজতে নিয়ে চুরির সামগ্রী উদ্ধার করল পুলিশ। দুর্গাপুর ফরিদপুর থানা এলাকার ঘটনা। খবর সূত্রে জানা গেছে শুক্রবার দুর্গাপুর ফরিদপুর থানার আরতি গ্রাম শেখ সালেহীন নামে এক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনা ঘটে। নগদ টাকা, অলংকার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতি। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। ঐদিনই চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মহিবুল মোল্লা নামে একজনকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে পেশ করা হয় দুর্গাপুর মহাকুমা আদালতে। বিচারক ধৃতকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। অভিযুক্ত মহিবুল মোল্লাকে জেরা করে চুরি যাওয়া সামগ্রীর হদিস পাওয়া যায়। রবিবার সেগুলি উদ্ধার করে পুলিশ। অন্যদিকে এদিন আরও একটি ঘটনায় সাফল্য পাই দুর্গাপুর ফরিদপুর থানা। চুরির বাইক নিয়ে পালানোর সময় প্রতাপপুর পঞ্চায়েতের ধবনি এলাকায় ধরা পড়ে এক দুষ্কৃতি। ঘটনায় গ্রেপ্তার করা হয় শেখ তারেক জামান নামে এক দুষ্কৃতিকে।



