+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে নাকা চেকিংয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু পুলিশ কর্মীর, আহত ১

Ad Image
Ad Image

দুর্গাপুরে নাকা চেকিংয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু পুলিশ কর্মীর, আহত ১

admin November 27, 2022

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৭ নভেম্বরঃ

রাতে নাকা চেকিং এর সময় ছোট যাত্রীবাহী একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হল কোকওভেন থানার কর্তব্যরত কনস্টেবল রাজীব বড়ুর(৩৮)। তিনি বাঁকুড়ার হরিরামপুরের বাসিন্দা ছিলেন।
গুরুতর আহত অবস্থায় আরও এক সিভিক ভলান্টিয়ার দুর্গাপুরের বিধাননগরে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার রাতে কোকওভেন থানার পচা ক্যানেল সংলগ্ন এলাকায় নাকা চেকিং চলছিল। সেখানে ডিউটিতে ছিলেন রাজীব বরু নামের ওই পুলিশ কর্মী ও দুই সিভিক। প্রচন্ড গতিসম্পন্ন অবস্থায় একটি চারচাকা গাড়ি প্রথমে চলে গেলেও ফের ফিরে এসে ধাক্কা মারে বলে অভিযোগ মৃত পুলিশ কনস্টেবল রাজীব বড়ুর ভাই বিক্রম বড়ু এর।
আশঙ্কাজনক অবস্থায় কনস্টেবল রাজিব বড়ুকে এবং সিভিক সোমনাথ থান্ডারকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা কনস্টেবল রাজীব বরুকে মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে আরো এক সিভিক অল্পবিস্তর আহত হলে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। ঘাতক গাড়িটির সন্ধানে তল্লাশি শুরু করেছে কোকওভেন থানার পুলিশ।

Post Views: 3,615
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN