+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   রেলপুলিশের গাফিলতিতে মৃত্যু ট্রেনে জখম পুলিশকর্মীর?

Ad Image
Ad Image

রেলপুলিশের গাফিলতিতে মৃত্যু ট্রেনে জখম পুলিশকর্মীর?

admin March 22, 2025

আমার কথা, কাঁকসা, ২২ মার্চঃ

চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক পুলিশকর্মীর। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ পানাগড় স্টেশন সংলগ্ন রেলগেটে। গুরুতর আহত অবস্থায় ছটফট করতে থাকা ওই যাত্রীকে দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলে। ছুটে আসে রেল পুলিশের কর্মীরা। রেল পুলিশের কর্মীরা স্থানীয়দের বাধা দিতে গেলে। ঘটনাস্থলে রেল পুলিশের কর্মীদের সাথে শুরু হয় স্থানীয়দের বচসা। মৃতের নাম রাজেশ্বর মন্ডল(৩৭)।
দীর্ঘক্ষণ ধরে স্থানীয়দের সাথে রেল পুলিশের বচসার জেরে চিকিৎসার অভাবে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পুলিশকর্মীর বলে অভিযোগ। এরপরেই স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে পানাগড় রেলপাড় সংলগ্ন রেলগেট অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। স্থানীয়দের অভিযোগ ওই যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ওই জাতির প্রাণ বাঁচানো যেত। স্থানীয়রা জানিয়েছেন সিউড়ি থেকে হাওড়াগামী হুল এক্সপ্রেস পানাগড় স্টেশন ঢোকার মুখে ওই যাত্রী চলন্ত ট্রেন থেকে পড়ে যান রাজেশ্বর মন্ডল। তার বাড়ি বর্ধমানের সাতগ্রাম এলাকায়। বর্তমানে তিনি বাঁকুড়া জেলায় কর্মরত ছিলেন। জানা গিয়েছে পরে ঘটনাস্থলে রেল পুলিশের কর্মীরা পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ রেল পুলিশের অমানবিকতার কারণেই এক যাত্রীর মৃত্যু ঘটলো। বারবার রেল পুলিশের আধিকারিকদের ওই যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলা হলেও তারাও কোনো উদ্যোগ নেয়নি। স্থানীয়দের অভিযোগ ট্রেনে কোন দুর্ঘটনা ঘটলে রেল পুলিশ নীরব দর্শকের ভূমিকায় থাকে। যাত্রীরা ট্রেনের টিকিট কেটে ট্রেনে চললেও তাদের সুরক্ষা থাকেনা।

Post Views: 452
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN