একদিনে ৪০০ অ্যাকাউন্ট খুলে নজির গড়ল পোস্ট অফিস
আমার কথা, ১২ মার্চ
সার্থক কুমার দে, অন্ডাল:

একদিনে ৪০০ একাউন্ট খুলে নজির করল আসানসোল সাব ডিভিশনের উখরা পোস্ট অফিস। উখড়া হেড পোস্ট অফিসের অধীনে রয়েছে বেশ কয়েকটা সাব পোস্ট অফিস। সব অফিস গুলো মিলিয়ে ৪০০ অ্যাকাউন্ট খোলা হয়। এই সাফল্য উদযাপন করা হয় বৃহস্পতিবার পোস্ট অফিসের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন আসানসোল সাব ডিভিশনের এসএসপিও দেবরাজ শেট্টি, রানীগঞ্জ ডিভিশনের এসবিআইপি কানাইলাল শর্মা, উখড়া পোস্ট অফিসের পোস্টমাস্টার ধর্মরাজ পাল সহ অন্যরা। ধর্মরাজ বাবু বলেন সমস্ত সহকর্মীদের সহযোগিতায় এই সাফল্য সম্ভব হয়েছে। দেবরাজ শেটি বলেন আমাদের উদ্দেশ্য গ্রাম অঞ্চলের মানুষকে সঞ্চয়ের প্রতি আগ্রহী করে তোলা। তাছাড়া পোস্ট অফিসের বিভিন্ন স্কিম রয়েছে যেগুলি যথেষ্ট আকর্ষণীয় ও লাভজনক। বিশেষ করে “সুকন্যা সমৃদ্ধি” যোজনা এটি মেয়েদের জন্য একটি বিশেষ স্কিম। বিনিয়োগের অর্থ পোস্ট অফিসে সবচেয়ে বেশি নিরাপদ। পোস্ট অফিসের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি।



