+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ভোট পরবর্তী হিংসা, দুর্গাপুরে বিজেপির দলীয় দপ্তরে আগুন লাগালো দুষ্কৃতিরা

Ad Image
Ad Image

ভোট পরবর্তী হিংসা, দুর্গাপুরে বিজেপির দলীয় দপ্তরে আগুন লাগালো দুষ্কৃতিরা

admin June 8, 2024

আমার কথা, দুর্গাপুর, ৮ জুনঃ

ভোট পরবর্তী হিংসার জেরে এবার ফের চাঞ্চল্য দুর্গাপুরে। বিজেপি বিধায়কের দফতরে দুষ্কৃতি হামলার পর এবার বিজেপির দলীয় দপ্তরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

দুর্গাপুরের নিউটাউনশিপ থানার অন্তর্গত এবিএল টাউনশিপে ১৯ ননহ জাতীয় সড়কের ধারে বিজেপির একটি অস্থায়ী দলীয় দপ্তরে শুক্রবার রাতে কেউ বা কারা আগুন লাগিয়ে দেয়। দপ্তরের কিছুটা অংশ আগুনে পুড়ে যায়। বিষয়টি জানাজানি হতেই বিজেপি কর্মী সমর্থকরা ছুটে আসেন বিজেপির এই পার্টি অফিসে, শুরু হয় তুমুল বিক্ষোভ। অভিযোগের আঙুল সেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে।১৯ নম্বর জাতীয় সড়কের ওপর প্রতিদিন রাতে পুলিশি টহল চলে, কিন্তু তার পরেও কেন এই অগ্নিকান্ডের ঘটনা প্রশ্ন তোলেন বিজেপি কর্মী সমর্থকরা।

প্রসঙ্গতঃ গত বুধবার রাতে বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই য়ের অফিসে দুষ্কৃতী তান্ডবের ঘটনা ঘটে, দুষ্কৃতীরা বিধায়ক অফিসের কম্পিউটার প্রিন্টার নিয়ে পালিয়ে যায়, আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ নথি ও বিজেপি বিধায়কের সরকারি প্যাড নিয়ে চলে যায়, বিজেপি বিধায়কের অফিসে তৃণমূলের ঝান্ডাও লাগিয়ে দেওয়া হয়,এর পরপরই মাত্র কয়েকশো মিটারের ব্যাবধানে বিজেপির পার্টি অফিসের দরজাও ভাঙার চেষ্টা করে দুষ্কৃতীরা।

এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমুল। বিজেপি হেরে গিয়ে মিথ্যে অভিযোগ আনছে পাল্টা তোপ জেলা তৃণমূল নেতৃত্বের। মোটের ওপর গোটা ঘটনায় টানটান উত্তেজনা দুর্গাপুরের নিউটাউনশিপ থানা এলাকায়।

Post Views: 516
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN