+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   অভিষেকের যাত্রা পথ মসৃণ করতে কাটা হচ্ছে গাছের ডাল, বসবে না সাপ্তাহিক হাটও

Ad Image
Ad Image

অভিষেকের যাত্রা পথ মসৃণ করতে কাটা হচ্ছে গাছের ডাল, বসবে না সাপ্তাহিক হাটও

admin May 12, 2023

আমার কথা, অন্ডাল, ১২ মেঃ

অভিষেক বন্দ্যোপাধ্যায় এর “নব জোয়ার” কর্মসূচীর যাত্রাপথে বাধা কাটাতে কাটা হচ্ছে রাস্তার পাশে গাছের ডাল। যানজট এড়াতে উখরাতে ঐদিন বসবে না সাপ্তাহিক হাট। স্বাগত জানাতে রাস্তার উপর তৈরি করা হচ্ছে কাট আউট সহ তোরণ।

আগামী ১৬ই মে মঙ্গলবার নব জোয়ার কর্মসূচীতে পশ্চিম বর্ধমান জেলায় আসবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মসূ্চীকে সফল করতে জোর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে প্রশাসনিক কর্তা ব্যক্তি ও শাসকদলের নেতাদের । ১৬ই মে বীরভূম থেকে কাঁকসা দিয়ে পশ্চিম বর্ধমান জেলায় প্রবেশ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর তিনটেয় লাউদোহা স্কুল মাঠে রয়েছে, তার জনসভা। তারপর অন্ডাল ব্লকের উখরায় রোড শোতে অংশ নেবেন অভিষেক। দুর্গাপুর-ফরিদপুর ব্লকের লাউদোহা থেকে অন্ডাল-মাধাইগঞ্জ পথ ধরে আসবে অভিষেকের কনভয়। যাত্রাপথে যাতে কোনো বাধা না আসে সেই জন্য কাটা হচ্ছে রাস্তার দু’পাশের গাছের ডাল। শুক্রবার প্রশাসনের উপস্থিতিতে রাস্তার দু’পাশে থাকা গাছের ডাল কাটা হয়। শাসকদলের পক্ষ থেকে এদিন যন্ত্রের সাহায্যে পরিষ্কার করা হয় আনন্দমঠ বাসস্ট্যান্ড চত্বর। কেটে সাফ করা হয় রাস্তার দু’পাশে থাকা ঝোপঝাড়। এছাড়া অভিষেকের নব জোয়ার কর্মসূচীর দিন উখড়া গ্রামের হাট বন্ধ থাকবে বলে সূত্র মারফত জানা গেছে।

প্রতি মঙ্গল ও শনিবার উখরায় বসে সাপ্তাহিক হাট। হাটের দিন সংলগ্ন রাস্তার উপর তৈরি হয় যানজট । যানজট এড়াতেই ঐদিন হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর । এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে সরপি মোড় থেকে শংকরপুর মোড় পর্যন্ত একাধিক জায়গায় রাস্তার উপর তৈরি করা হচ্ছে কাটআউট সহ তোরণ।

অভিষেকের কর্মসূচী নিয়ে এখন সাজো সাজো ব্যাপার এলাকায়। তৃণমূলের অঞ্চল সভাপতি (উখরা) সরণ সাইগল জানান অভিষেকের নব জোয়ার কর্মসূ্চী নিয়ে দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা তৈরি হয়েছে। কর্মসূচীকে সফল করতে দলীয় নির্দেশ মেনে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান সরণ বাবু।

Post Views: 982
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN