পানীয় জলের দাবীতে খনিতে বিক্ষোভ
আমার কথা, ২৫ এপ্রিল
সার্থক কুমার দে, অন্ডাল:
পানীয় জল সরবরাহের দাবিতে খনি সংস্থা ইসিএলের কেন্দা এরিয়ার সিদুলি কোলিয়ারিতে বিক্ষোভ দেখালো খনি আবাসিকদের একাংশ । শনিবার সকাল ৮টা থেকে শুরু হয় বিক্ষোভ, চলে ঘন্টা দুয়েক । বিক্ষোভের জেরে সাময়িক ব্যাহত হয় কোলিয়ারির উৎপাদন । বিক্ষোভকারীদের পক্ষে এক আবাসিক বলেন বিগত বেশ কয়েকদিন ধরে আবাসনে জল সরবরাহ বন্ধ রয়েছে । একদিকে প্রচন্ড দাবাদহ অন্যদিকে পানীয় জল না পাওয়ায় সমস্যায় পড়েছে আবাসিকরা । পানীয় জল কিনে জোগাড় করতে হচ্ছে, স্নান সহ অন্যান্য কাজের জন্য জল পাওয়া যাচ্ছে না । কর্তৃপক্ষকে বিষয়টি মৌখিকভাবে জানানো হলো তারা কোন ব্যবস্থা না নেওয়ায় এদিন বিক্ষোভ বলে জানান তারা । বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ । বিক্ষোভকারীরা পুলিশকে সাফ জানান জল সরবরাহ না হওয়া পর্যন্ত এই বিক্ষোভ চলবে । এরপরই বিক্ষোভকারীদের সাথে কথা বলতে আসেন কলিয়ারীর এক আধিকারিক । তিনি দ্রুত পানীয় জল সরবরাহের আশ্বাস দিলে ওঠে বিক্ষোভ ।



