+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   চাকরী ও ক্ষতিপূরণের দাবিতে কোলিয়ারির পরিবহণ বন্ধ করে প্রতিবাদ

Ad Image
Ad Image

চাকরী ও ক্ষতিপূরণের দাবিতে কোলিয়ারির পরিবহণ বন্ধ করে প্রতিবাদ

admin June 10, 2025

আমার কথা, লাউদোহা, ১০ জুন:

ক্ষতিপূরণ ও চাকরির দাবিতে পরিবহন আটকে বিক্ষোভ দেখালো জমিদাতাদের একাংশ। মঙ্গলবার ইসিএলের পাণ্ডবেশ্বর এরিয়ার মাধাইপুর খোলামুখ খনির ঘটনা। দ্রুত সমাধানের আশ্বাস দিলেন সংশ্লিষ্ট খনির আধিকারিক।

২০১৬ সালে পাণ্ডবেশ্বর এরিয়ার মাধাইপুর খোলা মুখখনির জন্য সংশ্লিষ্ট এলাকার ৩২৭ নং দাগে ৮৮ একর জমি অধিগ্রহণ করেছিল ইসিএল সংস্থা। কিন্তু বর্তমানে সেখানে ১১৪ একর জমিতে কাজ চলছে। বাকি জমি অধিগ্রহণ না করেই সেই জমি সংস্থা ব্যবহার করছে বলে অভিযোগ। যাদের জমি পূর্বে অধিগ্রহণ করা হয়েছে তাদের মধ্যে কেউ কেউ এখনো ক্ষতিপূরণ সহ পায়নি। আবার কিছু জমি সংস্থা ব্যবহার করলেও সেই জমি এখনো মিউটেশন করা হয়নি। মিউটেশন না করার ফলে জমির মালিকরা চাকরি পাচ্ছে না বলে অভিযোগ। মঙ্গলবার ক্ষতিপূরণ ও চাকরির দাবিতে জমির মালিকদের একাংশ সংশ্লিষ্ট খোলামুখ খনির কয়লা পরিবহন আটকে দিয়ে বিক্ষোভ দেখায়। সকাল আটটা থেকে বিক্ষোভ চলে দুপুর ২ টা পর্যন্ত। তারপর কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়।

মাধাইপুর কোলিয়ারির কেকেএসি সংগঠনের নেতা গৌতম ঘোষ বলেন বিক্ষোভকারীদের দাবি ন্যায্য। আমরা তাদের পাশে আছি। কর্তৃপক্ষকে অনুরোধ করব দ্রুত ক্ষতিপূরণ, জমির মিউটেশন ও জমিদাতাদের চাকরিতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হোক। মাধাইপুর খোলামুখ খনির এজেন্ট ইস্তাক হোসেন বলেন যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে তাদের চাকরিতে নিয়োগ হয়েছে ইতিমধ্যে। কিছু জমির কাগজপত্র ও নথিতে ত্রুটি রয়েছে সেই কারণে ক্ষতিপূরণ ও নিয়োগকে বিলম্ব হচ্ছে। দ্রুত সেই প্রক্রিয়া যাতে সম্পূর্ণ হয় সেই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা করব বলে জানান তিনি।

Post Views: 118
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN